কিংবদন্তি সৌমিত্রকে নিয়ে স্মৃতিরোমন্থন অমিতাভের, চলচ্চিত্র উৎসবের সাক্ষাৎ ভুলতে পারছেন না বিগ বি

কিংবদন্তি সৌমিত্রকে নিয়ে স্মৃতিরোমন্থন অমিতাভের, চলচ্চিত্র উৎসবের সাক্ষাৎ ভুলতে পারছেন না বিগ বি

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটা যুগ শেষ হয়ে গেল। অপূরণীয় ক্ষতি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের রাতের দিকে কিংবদন্তিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই টুইট অমিতাভ বচ্চনের। শেষ শ্রদ্ধায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্মৃতিরোমন্থন করলেন বিগ বি।

কিংবদন্তি সৌমিত্রকে নিয়ে স্মৃতিরোমন্থন অমিতাভের, চলচ্চিত্র উৎসবের সাক্ষাৎ ভুলতে পারছেন না বিগ বি

টুইটে বলিউডের শাহেনশা লিখেছেন, 'সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তি। ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভের পতন হয়ে গেল। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে শেষবার আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। অত্যন্ত ভদ্র মানুষ,সেই সঙ্গে দারুণ প্রতিভাশালী অভিনেতা। ওনার আত্মার শান্তি প্রার্থনা করছি।' সেই সঙ্গে কলকাতা ফিল্ম উৎসবে সৌমিত্রের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন বিগ বি।

২০১৮ সালে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শেষবার দুই কিংবদন্তির দেখা হয়েছিল। সেটাই প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অমিতাভ বচ্চনের শেষ সাক্ষাৎ। সেই শেষ ছবিটি প্রকাশ করে বিগ বি কিংবদন্তি অভিনেতাকে শেষশ্রদ্ধা জানান। গত বছর শারীরিক অসুস্থতার জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শামিল হতে পারেননি অমিতাভ। ফলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হাতছাড়া হয়েছিল।

কিংবদন্তি সৌমিত্রকে নিয়ে স্মৃতিরোমন্থন অমিতাভের, চলচ্চিত্র উৎসবের সাক্ষাৎ ভুলতে পারছেন না বিগ বি

প্রসঙ্গত রবিবার ৪০ দিনের লড়াই শেষে না ফেরার দেশে বাঙালির অপু। দুপুর ১২.১৫ মিনিটে ৮৫ বছর বয়সে বাঙালির আইকন সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হন। বেলভিউ হাসপাতাল থেকে প্রথমে অভিনেতার বাসভবন এরপর সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও, রবীন্দ্রসদন হয়ে কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+