অমিতাভ থেকে রজনীকান্ত সবাই ভক্তদের জানালেন দীপাবলির শুভেচ্ছা! কে কি লিখলেন? দেখুন পোস্ট
দীপাবলির উৎসবের আলোয় মেতে উঠতে কে না চায়। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, সকলেই পরিবার-বন্ধ বান্ধবকে নিয়ে উৎযাপন শুরু করে দিয়েছেন। আর এর মাঝে সমস্ত সেলিব্রিটিরা তাদের ফ্যান-দের দীপাবলির শুভেচ্ছা বার্তা দিতে একদম ভুলে যাননি। "বলিউড বিগ-বি" অমিতাভ বচ্চন, হৃত্বিক, অক্ষয় কুমার থেকে শুরু করে সাউথ-এর খ্যাতনামা অভিনেতা রজনীকান্ত, আল্লু অর্জুন সহ অন্যান্য তারকারা দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক কে কি লিখেছেন।

দীপাবলি উপলক্ষে অমিতাভ বচ্চন তাঁর এক্স (X) হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছেন। প্রথম ছবিতে, বলিউড মেগাস্টার তার বাসভবনের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের দিকে হাত নাড়াচ্ছেন। অন্য ছবিতে অনেকগুলো প্রদীপের ছবি রয়েছে এবং লিখেছেন "দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।"
অক্ষয় কুমার তাঁর এক্স (X) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন "Har muskaan se roshan ho yeh toyahar. (May this festival be illuminated by every smile). পাশপাশি তিনি লেখেন 'দীপাবলিতে আপনাদের ভালোবাসা, আলো এবং হাসির শুভেচ্ছা জানাই।"
হৃত্বিক রোশন তাঁর এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে লেখেন "ভালোবাসা, আলো এবং ইতিবাচকতা আপনাকে এবং আপনার প্রিয়জনদের ঘিরে থাকুক। শুভ দীপাবলি"
সাউথ সিনে ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত তাঁর দীপাবলি উৎসবের সূচনা ও শুভেচ্ছা জানালেন থালাইভা স্টাইলে। তিনি তাঁর চেন্নাইয়ের বাসভবন, পোয়েস গার্ডেন থেকে বেরিয়ে এসে ভক্তদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান। সাদা কুর্তা পরে ৭৪ বছর বয়সী এই ব্যক্তি হাত জোড় করে তাঁর ভক্তদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এমনকি তিনি হাসিমুখে ভক্তদের দেওয়া উপহারও গ্রহণ করেন।
সোহা আলি খান তার ইনস্টাগ্রাম স্টোরিজে কাপুর পরিবারের সাথে একটি ছবি পোস্ট করেছেন। ফ্রেম আছেন সোহার স্বামী-অভিনেতা কুণাল কেম্মু, আলিয়া ভাট, কারিনা এবং করিশ্মা কাপুর, সইফ আলি খান, ইব্রাহিম আলি খান, ববিতা কাপুর, রণধীর কাপুর, রিমা কাপুর, এবং নীতু কাপুর ও বাকিরা। পাশাপাশি জানালেন দীপাবলির শুভেচ্ছাও।
সুপারস্টার ধনুষ তাঁর এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে লেখেন "সকলের জীবনে আলো ছড়িয়ে পড়ুক... সুখের প্রাচুর্য বৃদ্ধি পাক, সম্পদের পরিমাণ বৃদ্ধি পাক... আমার দীপাবলির শুভেচ্ছা রইল... ওম নমঃ শিবায়।"
পুষ্পা তারকা আল্লু অর্জুন তাঁর এক্স (X) হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেছেন এবং সকলকে "শুভ দীপাবলি"র শুভেচ্ছা জানিয়েছেন।
জুনিয়র এনটিআর একটি ছোট্ট পোস্টের মাধ্যমে ভক্তদের প্রতি তাঁর ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন "আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা।"
অনুপম খের লেখেন: "সকলকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় শ্রী রাম! জয় মা লক্ষ্মী!"












Click it and Unblock the Notifications