'ঠগস অফ হিন্দোস্তান'-এর নয়া কামাল! পরিসংখ্য়ানে চমক বক্স অফিসে

সমালোচকরা যতই সমালোচনায় মুখর থাকুননা কেন, আমির-আমিতাভের ম্যাজিকে একের পর এক মাইলস্টোন পার করে চলেছে 'ঠগস অফ হিন্দোস্তান'।

সমালোচকরা যতই সমালোচনায় মুখর থাকুননা কেন, আমির-আমিতাভের ম্যাজিকে একের পর এক মাইলস্টোন পার করে চলেছে 'ঠগস অফ হিন্দোস্তান'। অনেকেই বলছেন, ছবির টিকিট কেটে পকেট ঠকে গিয়েছে! ফিল্ম সমালোচকরাও নেগেটিভ রিভিউ দিয়েছেন ছবিকে, কিন্তু সমস্ত কিছু সঙ্গে নিয়েও বাজিমাত করে যাচ্ছে এই ছবি।

কামাল দেখাল ঠগস অফ হিন্দোস্তান! পরিসংখ্য়ানে নয়া চমক বক্স অফিসে

বিজয় কৃষ্ণ আচারিয়া পরিচালিত ছবি 'ঠগস অফ হিন্দোস্তান' ইতিমধ্য়েই কামিয়ে নিয়েছে ১০০ কোটি টাকা। ছবি মুক্তির প্রথম দিনে ৫০ কোটির ব্যবসা করে ফিল্ম। আর তার ৩ দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ' ঠগস'রা। ফলে সমালোচনা যতই হোক, বক্স অফিস পরিসংখ্যানে কিন্তু বাজিমাত করে দিয়েছেন আমির অমিতাভরা।

উল্লেখ্য, ছবির গল্প থেকে চিত্রনাট্য সমস্ত কিছু ঘিরেই একঘেয়েমি রয়েছে বলে সমালোচনার মুখে পড়ে 'ঠগস অফ হিন্দোস্তান'। পাশাপাশি, ছবিতে আমিরের অভিনয়ও সেভাবে দর্শক-মনে দাপট দেখাতে পারেনি বলে দাবি অনেকের। তবে সমালোচনার ঝড় সত্ত্বেও , সমস্ত কিছুকে টেক্কা দিয়ে আপাতত বক্স অফিস মাত করছে আমিরের ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+