বিয়েতেই নাকি থমকে যায় সাফল্য, কেরিয়ারের শুরুতেই বিয়ে করে বলিউডের মিথ ভেঙেছেন যে তারকারা
বিয়েতেই নাকি থমকে যায় সাফল্য, কেরিয়ারের শুরুতেই বিয়ে করে বলিউডের মিথ ভেঙেছেন যে তারকারা
বিয়ে হলেই থমকে যাবে কেরিয়ার। বলিউডের এই মিথ ভেঙে ফেলেছেন যে বলিউড তারকারা। তার মধ্যে বলিউড বাদশাহ থেকে পারফেকশনিস্ট আমির খানও রয়েছেন। কেরিয়ারের শুরুতেই বিয়েটা সেরে ফেলেছিলেন তাঁরা।

মাত্র ২৫ বছর বয়সে বিয়ে শাহরুখের
ভাল করে কেরিয়ার শুরু হয়নি বলিউডে তার আগেই গৌরীকে বিয়ে করে বসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মাত্র ১৮ বছর বয়স থেকেই গৌরীর প্রেমে হাবুডুবু খেয়েছেন শাহরুখ। কাজেই বলিউডের সাফল্য তাঁর কাছে বড় বিষয় হয়ে দাঁড়ায়নি কখনও। উল্টে গৌরীকেই কেরিয়ারের লাকি চ্যাম বলে মানেন শাহরুখ। মাত্র ২৫ বছর বয়সে গৌরীকে বিয়ে করেন কিং খান। তারপরেই তাঁর কেরিয়ারের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী হয়েছে।

মাত্র ২১ বছর বিয়েছে বিয়ে আমিরের
বলিউডের আরেক খান আমির। তিনিও বিয়ে করেছেলেন কেরিয়ারের শুরুতেই। মাত্র ২১ বছর বয়সে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন আমির। কৈশরের প্রেমছিল তাঁদের। রিনা দত্তকে এক প্রকার ইলোপ করে নিয়েই বিয়ে করেছিলেন আমির। যদিও শেষ পর্যন্ত তাঁদের বিয়ে টেকেনি। আমির রিনাকে ছেড়ে এখন বিয়ে করেছেন অন্য একজনকে।

২৬ বছরে সুজেনকে বিয়ে করেন হৃত্বিক
সবে একটি ছবি হিট করেছিল বলিউডে। তারপরে আর অপেক্ষা করেননি হৃত্বিক রোশন। এক প্রকার তাড়াহুড়ো করেই প্রেমিকা সুজেন খানকে বিয়ে করেন হৃত্বিক। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৬ বছর। শৈশবের প্রেম তাঁদের। তাই সাফল্যের গ্রাফ কখনও বড় বিষয় হয়ে দাঁড়ায়নি হৃত্বিক সুজেনের মধ্যে। যদিও সেই বিয়েও টেকেনি। সুজেনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে হৃত্বিকের।

২৮ বছর বয়সে বিয়ে করেন ইমরান খান
আমির খানের ভাগ্নে ইমরান। বলিউডে কয়েকটা ছবিতেই অভিনয় করেছেন। তবে হিট ছবিও দিয়েছেন। মাত্র ২৮ বছর বয়সে অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান। অবন্তিকার সঙ্গে একাধিকবার ডেেট গিয়েছিলেন রণবীর কাপুরও। কিন্তু শেষ পর্যন্ত অবন্তিকা বেছে নেন ইমরানেই।

২৬ বছর বয়সে মেহেরকে বিয়ে করেন অর্জুন
বলিউডের অন্যতম গুডলুকিং হ্যান্ডসাম হিরো-মডেল অর্জুন রামপাল। মডেলিং থেকে বলিউডের ফিল্মে অভিনয় শুরু। মাত্র ২৬ বছর বয়সেই মেহের ডেসাইকে বিয়ে করেছিলেন অর্জুন রামপাল। তখনও বলিউডে ভাল করে কেরিয়ার গড়ে উঠতে পারেননি অর্জুন। স্ট্রাগেলিংয়ের মধ্যেই জেসিকাকে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়েও টেকেনি যদিও।

২৬ বছর বয়সে তাহিরাকে বিয়ে করেন আয়ুষ্মান
বলিউডের জনপ্রিয় নায়ক আয়ুষ্মান খুরানা। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। সেই আয়ুষ্মান কিন্তু ২৬ বছর বয়সেই তাহিরা কশ্যপকে। এখনও অটুট তাঁদের দাম্পত্য। তাহিরার ক্যান্সার। সেখান থেকে সেরে ওঠার লড়াই একসঙ্গেই চালিয়েছেন তাঁরা।

২৫ বছর বয়সে বিয়ে করেন ইমরান হাসমি
বলিউডে সিরিয়াল কিসার ইমরান হাসমিও বিয়ে করেছিলেন মাত্র ২৫ বছর বয়সে। বলিউডে সাহসী দৃশ্য অভিনয় করা অভিনেতাদের মধ্যে প্রথমে যিনি আসেন তিনিও অল্প বয়সেই গার্ল ফ্রেন্ড পরভিন সাহানিকে বিয়ে করেছিলেন। এখনও সাফল্যের সঙ্গে চলছে তাঁদের দাম্পত্য।

মাত্র ২১ বছরে বিয়ে সরমন যোশীর
থ্রি ইডিয়ট খ্যাত সরমন যোশীও বিয়ে করেন খুব তাড়াতাড়ি। বলিউডে তেমন ভাবে কেরিয়ার জমে ওঠার আগেই বিয়ে সেরে ফেলেছিলেন। মাত্র ২১ বছর বয়সে প্রেম চোপড়ার মেয়ে প্রেরনা চোপড়াকে বিয়ে করেন সরমন যোশী। তাঁদের তিন সন্তানও রয়েছে।












Click it and Unblock the Notifications