রহস্যময় ফোনের এপারে কীসে 'রাজি' হওয়ার কথা জানালেন আলিয়া! দেখুন ভিডিও
একটি ফোন আর তার ওপার থেকে কারোর যেন কণ্ঠস্বর। যার উত্তরে ফোনেরা এপার থেকে আলিয়া ভাট বলছেন, পরশু দিনের কথা ।
একটি ফোন আর তার ওপার থেকে কারোর যেন কণ্ঠস্বর। যার উত্তরে ফোনেরা এপার থেকে আলিয়া ভাট বলছেন, পরশু দিনের কথা । পরশুদিন তিনি কারোর সঙ্গে দেখা করতে যাবেন বলেও 'রাজি' হয়েছেন। আর এই দৃশ্যের ভিডিও-টিই ছিল আলিয়া ভাট অভিনীত 'রাজি' ছবির টিজার।

Parso milte hain.. subah! Main #RAAZI hoon.. @meghnagulzar @vickykaushal09 @karanjohar @DharmaMovies @JungleePictures @apoorvamehta18 @Soni_Razdan pic.twitter.com/0A7Gb7fMGn
— Alia Bhatt (@aliaa08) April 8, 2018
মেঘনা গুলজার পরিচালিত 'রাজি' ছবিতে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল। ছবির টিজারের ভিডিও-র পাশাপাশি আজ মুক্তি পেয়েছে ছবির পোস্টার। পোস্টার ও টিজার থেকে স্পষ্ট এই ছবি কাশ্মীরের প্রেক্ষাপটে একটি মেয়ের কাহিনিকে বর্ণনা করছে। ছবির টিজার ভিডিও-তে দেখা যাচ্ছে বোরখা পরিহিত আলিয়া বলছেন 'ওপার থেকে কিছু খবর এসেছে।' আর একান থেকেই যেন ফিল্ম একটা নয়া মোচড় দিচ্ছে।
A daughter... #ShadesOfRaazi @meghnagulzar @karanjohar @vickykaushal09 @DharmaMovies @JungleePictures @vineetjaintimes @apoorvamehta18 pic.twitter.com/a1dofjdNrC
— Alia Bhatt (@aliaa08) April 9, 2018
ছবিতে ভিকি কৌশল একজন পাকিস্তানি সেনা অফিসারের ভূমিকায় রয়েছেন। আর আলিয়া তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে নিজেকে বেঁধে ফেলেছেন। এই ছবিতে আলিয়া ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন। আলিয়ার সঙ্গে পাক অফিসারের সম্পর্ক ঘিরেও এই ছবিতে রয়েছে ব্যপাক টুইট। সব মিলিয়ে এবার ছহির ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছে। যা মুক্তি পাবে ১০ এপ্রিল।












Click it and Unblock the Notifications