রণবীর-আলিয়ার মধ্যে ব্যাপক লড়াই-ঝগড়া! প্রেম দিবসে চাঞ্চল্যকর ভিডিও ঘিরে জল্পনা
বলিউডে এই মুহূর্তে সবচেয়ে 'হট কাপল' আলিয়া-রণবীর। শোনা যাচ্ছিল , খুব শিগিগিরিই সাত পাকে নাকি বাঁধাও পড়তে চলেছেন তাঁরা। শুধু তাই নয়, কাপুর ও ভাট পরিবারও নাকি এই বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
বলিউডে এই মুহূর্তে সবচেয়ে 'হট কাপল' আলিয়া-রণবীর। শোনা যাচ্ছিল , খুব শিগিগিরিই সাত পাকে নাকি বাঁধাও পড়তে চলেছেন তাঁরা। শুধু তাই নয়, কাপুর ও ভাট পরিবারও নাকি এই বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই ' পাওয়ার কাপল' এর বসন্তে হঠাৎই বজ্রপাত হয়েছে বলে খবর! আর তার প্রমাণ দিচ্ছে এক সাম্প্রতিক ভিডিও।

ভিডিওতে কী উঠে আসছে?
এক ভিডিওতে দেখা যাচ্ছে , ফিল্মের স্ক্রিনিং থেকে ফেরার সময় রণবীর আ আলিয়া কথা কাটাকাটি করছেন। সেই কথাকাটাকাটি গাড়িরতে ওঠা পর্যন্ত চলতে থাকে। যা নিয়ে আলিয়াকে খুবই অবসাদভুক্ত মনে হচ্ছিল বলে দাবি করেছেন অনেকেই।
|
ভাইরাল ভিডিও
আলিয়া রণবীরর ঝামেলা, ঝগড়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিও টি নিয়েব্য়াপক আলোচনা শুরু হয়। উল্লেখ্য, রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত 'গালি বয়' এর স্ক্রিনিং দেখে ফেরার সময়েই এই ঘটনা ঘটে। দীপিকার স্বামী রণবীরের সঙ্গে এই ফিল্মে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেব আলিয়াও।

আলিয়া রণবীর সম্পর্ক কোন দিকে?
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আলিয়া কিছুদিন আগে জানিয়েছিলেন, ব্য়ক্তিগত জীবনে তাঁর ও রণবীর কাপুরের মধ্যে সম্পর্ক কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে অভিনেত্রীর। পাশাপাশি আলিয়া জানান, যে আগামী দিনে তিনি কেরিয়ারকেই বেশি গুরুত্ব দেবেন বলে ঠিক করেছেন।












Click it and Unblock the Notifications