নিজের মেয়ের কী নাম রাখতে চান আলিয়া ও রণবীর, তা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী
নিজের মেয়ের কী নাম রাখতে চান আলিয়া ও রণবীর, তা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী
বলিউডের জনপ্রিয় দম্পতিদের তালিকায় নাম রয়েছে জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের। তাদের ঘরেই গতকাল, রবিবার এসছে একটি ফুটফুটে কন্যা সন্তান। ইতিমধ্যেই কাপুর আর ভাট পরিবারে খুশির উন্মাদনা শুরু হয়ে গেছে। নীতু কাপুর - সোনি রাজদান থেকে দিদি শাহীন ভাট সকলেই এই খবরে খুব উচ্ছ্বসিত হয়ে পরেছেন। শুধু তাই নয় এই খবরে খুব খুশি হয়েছেন অনুগামীরা। তা তাদের কমেন্ট বা পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে। তবে ইতিমধ্যে রণবীর ও আলিয়ার কন্যা সন্তানের নাম নিয়ে বেশ আলোচনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে বহুদিন আগে থেকেই নাকি তারকা দম্পতি তাদের সন্তানের নাম ঠিক করে রেখেছিলেন। সেই কথা নাকি অভিনেত্রী আলিয়া একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তবে কি সেই নাম?

এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, রণবীর ও তিনি নাকি প্রথম থেকেই চেয়েছিলেন তাদের মেয়ে সন্তান হোক। তাই তারা নামও ঠিক করে রেখেছিলেন। শোনা যাচ্ছে গাঙ্গুবাই কাঠিয়ারী সিনেমার প্রমোশনের সময় আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল তার প্রিয় নাম কি? তখন তিনি জানিয়েছিলেন তার প্রিয় নাম 'আয়রা’। এই নামটি তিনি খুব পছন্দ করেন। অভিনেত্রী সেইসঙ্গে জানিয়েছিলেন রণবীর এবং তার নামের সঙ্গে মিলিয়ে এই নাম রাখা হয়েছে। তাই অনুগামীদের অনেকের দাবি আলিয়া ও রণবীর নিশ্চয়ই তাদের এই ফুটফুটে কন্যা সন্তানের নাম আয়রাই রাখবেন। তবে অনেকেই জানতে চাইছেন এই আয়রা কথাটির মানে কি?
আয়রা কথার মানে হল 'শ্রদ্ধেয়’। যে মানুষকে শ্রদ্ধা করা যায়, তাকেই বলা হয় আয়রা। তবে এই নামের কিন্তু আরেকটি মানে রয়েছে তা হল 'সরস্বতী’। তাই অনেক অনুগামীদের মতে বলি দম্পতির তাদের কন্যা সন্তানের নাম হয়তো আয়রাই রাখবেন।
বলা বাহুল্য, গিরগাঁওয়ের HN রিলায়েন্স হাসপাতালে আলিয়া জন্ম দেয় একটি ফুটফুটে কন্যা সন্তানের। তারপর থেকে উন্মাদনার শেষ নেই কাপুর আর ভাট পরিবারে। জানা গিয়েছে অভিনেত্রী বর্তমানে ভালই রয়েছেন। শুধু এখন অপেক্ষা কবে সেই ফুটফুটে শিশুটি তার বাড়িতে প্রবেশ করবে।












Click it and Unblock the Notifications