মা হলেন আলিয়া ভাট, জন্ম দিলেন কন্যা সন্তানের, উচ্ছসিত বাবা রণবীর কাপুর

অবশেষে এল সেই খুশির মুহূর্ত। মা হলেন আলিয়া ভাট। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের এইচ.‌এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন রণবীর ঘরণী। এদিন রণবীর কাপুর সহ গোটা কাপুর ও ভাট পরিবার কালো গাড়িতে চেপে হাসপাতালে আসেন। এই বছরের জুন মাসেই আলিয়া ভাট তাঁর মা হওয়ার খবর ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়।

মা হলেন আলিয়া ভাট

বিশেষ সূত্রে জানা গিয়েছে যে আলিয়া ভাট এদিন দুপুর ১২টা ০৫ নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন। এই খবর আসা মাত্রই রণবীর ও আলিয়ার দুই পরিবারের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করে দেন তাঁদের ভক্ত-অনুরাগী সহ ইন্ডাস্ট্রির তারকারা।প্রসঙ্গত, '‌ব্রহ্মাস্ত্র:‌ পার্ট ওয়ান-শিবা' সিনেমার শুটিংয়ের সময় থেকেই রণবীর-আলিয়ার প্রেম শুরু হয়। পাঁচ বছর প্রেম করার পর এই বছরের ১৪ এপ্রিল চারহাত এক হয়। মুম্বইয়ের বাস্তুতে দুই তারকার কিছু ঘনিষ্ঠ বন্ধু, ইন্ডাস্ট্রির কয়েকজন ও পরিবারের সদস্যদের নিয়ে এই বিয়ে হয়। ২০২২ সাল এই তারকা দম্পতির জন্য খুবই দারুণ বছর হিসাবে প্রমাণিত হয়। এপ্রিলে বিয়ের পর জুন মাসেই তাঁরা তাঁদের প্রথম সন্তান আসার কথা ঘোষণা করেন। সম্প্রতি রণবীর ও আলিয়া ভাটের সিনেমা '‌ব্রহ্মাস্ত্র:‌ পার্ট ওয়ান-শিবা' মুক্তি পাওয়ার পর তা বক্সঅফিসে দারুণভাবে সাড়া জাগায়। আলিয়া ভাট ও রণবীর কাপুরে পক্ষ থেকে অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে এক বার্তা দেন। যেখানে সিংহ-সিংহী ও তাদের সন্তানের ছবি দিয়ে আলিয়া পোস্টে লেখেন, '‌আমাদের জীবনের সবথেকে সেরা খবর। আমাদের সন্তান চলে এসেছে এবং সে এক দারুণ মেয়ে হবে। আমরা সকলের ভালোবাসা ও আশীর্বাদে ধন্য অভিভাবকে পরিণত হয়েছি। অনেক ভালোবাসা আলিয়া ও রণবীর'‌।

কিছুদিন আগেই কাপুর পরিবারের পক্ষ থেকে এইচ.‌এন রিল্যায়েন্স হাসপাতাল বুক করা হয় আলিয়ার জন্য। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ আলিয়াকে নিয়ে রণবীর কাপুর সহ দুই পরিবার হাসপাতালে আসেন এবং অভিনেত্রীকে ভর্তি করা হয়। দুপুর ১২টা ০৫ নাগাদ এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। খুব স্বাভাবিকভাবেই দুই পরিবারে খুশির জোয়ার বইছে এখন। বিশেষ করে বাবা রণবীর কাপুর দারুণ আনন্দিত বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, মা ও শিশু দু'‌জনেই সুস্থ আছেন। মাতৃত্বকালীন সময় খুব ভালোই উপভোগ করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্প নিয়ে একাধিক ছবিও পোস্ট করেন তিনি। অক্টোবরেই একেবারে ঘরোয়াভাবে আলিয়া ভাটের সাধের অনুষ্ঠান হয়। সেই সময় আলিয়ার মাতৃত্বকালীন আভা স্পষ্ট ছিল। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+