সুখবর আসতে চলেছে শীঘ্রই!‌ মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হলেন আলিয়া ভাট

খুব শীঘ্রই অভিভাবক হওয়ার সুখ অর্জন করতে চলেছেন বলিউডের অন্যতম চর্চিত দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। নভেম্বরের গোড়ার দিকেই আলিয়ার সন্তান প্রসবের সময় ছিল বলে আগেই জানা গিয়েছিল। সেই অনুযায়ী রবিবার ৬ নভেম্বর, সকাল সাড়ে সাতটা নাগাদ রণবীর কাপুর সহ গোটা পরিবার আলিয়া ভাটকে প্রসবের জন্য মুম্বইয়ের গিরগাঁওয়ের এইচ.‌এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে আসেন। এখানেই ভর্তি করা হয় অভিনেত্রীকে।

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হলেন আলিয়া ভাট

পাঁচবছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে এই বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া। মুম্বইতে রণবীরের বাস্তুতে শুধুমাত্র দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ে হয়। এর ঠিক দু'‌মাসের মাথায় জুন মাসেই গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি অভিনেত্রী সকলকরে হতচকিত করে দিয়ে নিজের মা হওয়ার কথা ঘোষণা করেন। এর আগেই জানা গিয়েছিল যে আলিয়া ভাটের প্রসবের জন্য কাপুর পরিবার আগে থেকেই এইচ.‌এন রিল্যায়েন্স হাসপাতাল বুক করে রেখেছেন। আলিয়া ও রণবীর সহ কাপুর পরিবারকে কালো গাড়িতে করে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে।

সম্প্রতি রণবীর ও আলিয়া ঘরোয়াভাবে দিওয়ালি উদযাপন করেছেন এবং তাঁদের বড় কোনও দিওয়ালি পার্টিতেও দেখা যায়নি। কিছুদিন আগেই রণবীরের মা নীতু কাপুর ও আলিয়ার মা সোনি রাজদান মিলে অভিনেত্রীর সাধের অনুষ্ঠান করেছিলেন। আলিয়ার পরনে ছিল হলুদ রঙেপ সালোযার স্যুট ও রণবীর পরেছিলেন গোলাপি কুর্তা। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহেশ ভাট, ঋদ্ধিমা কাপির সাহানি, করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, করিশ্মা কাপুর ও আলিয়ার কিছু ঘনিষ্ঠ বন্ধরা। আলিয়া ও রণবীর কাপুরের প্রথবার বড়পর্দায় জুটিতে ব্রহ্মাস্ত্র:‌ পার্ট ওয়ান শিবা বক্সঅফিসে দারুণ সাড়া জাগিয়েছে। বক্সঅফিসে ঝড় তোলার পর এই সিনেমা সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+