রাজবাড়িতে ফের 'তেনাদের' আনাগোনা! আবার আসছে 'ভুলভুলাইয়া'
এবার আর প্রিয়দর্শন নন, ছবির স্ক্রিপ্ট ও পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সমজি। তবে ছবির গল্প সম্পর্কে এখনও সেভাবে কোনও কথা বলতে চাইছেন না প্রযোজকরা।
'আমি.. মঞ্জুলিকা..' এই সংলাপেই 'ভুল ভুলাইয়া' ছবিতে দর্শকের মন আকর্ষণ করে নেন বিদ্যা বালান। বিদ্যা, অক্ষয় ,শাইনে অভিনীত এই ছবি ২০০৭ সালে মুক্তি পেতেই রাতারাতি হিট হয়ে যায়। আবারও সেই চমক নিয়ে হাজির হতে চলেছে 'ভুলভুলাইয়া'।

এবার আর প্রিয়দর্শন নন, ছবির স্ক্রিপ্ট ও পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সমজি। তবে ছবির গল্প সম্পর্কে এখনও সেভাবে কোনও কথা বলতে চাইছেন না প্রযোজকরা। তবে প্রযোজনা সংস্থা টি সিরিজের তরফে জানানো হয়েছে , বলিউড এবার পেতে চলেছে 'ভুলভুলাইয়া ২'। তবে ছবিতে এবারও কি অক্ষয়, বিদ্যা থাকছেন? এই প্রশ্নের জবাবও এখনই দিতে রাজি নয় প্রযোজনা সংস্থা।
১৯৯৩ সালের বিখ্যাত মালায়লাম ফিল্ম 'মণিচিত্রথাজু' অবলম্বনে তামিল ফিল্ম 'চন্দ্রমুখী' তৈরি হয়েছিল। তামিল ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত। সেই ছবি বাংলাতে 'রাজমহল' নামে রিমেক হয়। এরপর বলিউড পেয়েছে 'ভুল ভুলাইয়া'। আর সেই ঘটনার অনেক বছর পর এবার আসতে চলেছে 'ভুলভুলাইয়া ২'। শোনা যায়, কেরলের এক রাজবাড়ির সত্যি ঘটনা অবলম্বনে নাকি ছবিটি প্রথম নির্মিত হয় মালায়লমে।












Click it and Unblock the Notifications