৫২ তম জন্মদিনে অক্ষয় দিলেন 'রিটার্ন গিফ্ট'! প্রকাশ্যে 'পৃথ্বীরাজ'-এর ভিডিও
আজ তাঁর ৫২ তম জন্মদিন। বলিউডের খিলাড়ি কুমারকে দেখে কে দেখে যদিও বোঝা দায় যে তিনি পঞ্চাশ পেরিয়ে গিয়েছেন। আর সেই উপলক্ষ্যে রীতিমতো উচ্ছ্বসিত অক্ষয়-ভক্তরা।
আজ তাঁর ৫২ তম জন্মদিন। বলিউডের খিলাড়ি কুমারকে দেখে কে দেখে যদিও বোঝা দায় যে তিনি পঞ্চাশ পেরিয়ে গিয়েছেন। আর সেই উপলক্ষ্যে রীতিমতো উচ্ছ্বসিত অক্ষয়-ভক্তরা। আজ খিলাড়ির জন্মদিনে মুক্তি পেল তাঁর অভিনীত ছবি 'পৃথ্বীরাজ' এর প্রথম টিজার ভিডিও।

অক্ষয় নিজে এদিন নিজের টুইটার পেজ থেকে একটি টুইট করে ছবির প্রথম টিজার ভিডিও প্রকাশ করেন। আর সেখানেই তিনি ঘোষণা করেন যে আগামী বছরের দিওয়ালিতে আসতে চলেছে অক্ষয়ের পরবর্তী ছবি 'পৃথ্বীরাজ'। মূলত, দিওয়ালির মরশুমে বলিউডে একমাত্র মুক্তি পায় বলিউডের কিং খান শাহরুখ খানের ছবি । সেক্ষেত্রে ২০২০ সালের দিওয়ালিতে খিলাড়ি কুমার বক্স অফিস কতটা মাত করবেন তা নিয়েও রয়েছে লাখ টাকর প্রশ্ন! তবে আপাতত অক্ষয়ের জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর আসন্ন ছবির টুইট।
Elated to share about my 1st historical film on my birthday!Humbled to have the opportunity to play a hero I look up to for his valor & values- Samrat Prithviraj Chauhan in one of my biggest films #Prithviraj.
— Akshay Kumar (@akshaykumar) September 9, 2019
Producer @yrf,director #DrChandraprakashDwivedi, releasing Diwali 2020 pic.twitter.com/Q2nD5KE3KR
এই ছবি বীর গাথা লিখেছে পৃথ্বীরাজ চৌহানের। তাঁর শৌর্য-বীর্যের কাহিনিই বর্ণিত রয়েছে ছবিতে। আগামী বছরের দিওয়ালিতে এই ছবি দেশের অন্যতম রাজ নায়ক পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয়কে।












Click it and Unblock the Notifications