ফুটবল কোচের ভূমিকায় অজয় দেবগণ, আগামী বছর দশেরার দিন মুক্তি পাবে ‘‌ময়দান’‌

ফুটবল কোচের ভূমিকায় অজয় দেবগণ, আগামী বছর দশেরার দিন মুক্তি পাবে ‘‌ময়দান’‌

বলিউড অভিনেতা অজয় দেবগণের ক্রীড়া সংক্রান্ত বিষয়ের ওপর সিনেমা '‌ময়দান’‌ এ বছরের ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে ছবির শুটিং স্থগিত রাখতে হয়েছিল। তবে এবার অজয় দেবগণ নিজে এই ছবির মুক্তির দিন ঘোষণা করলেন এবং জানালেন যে এটি সিনেমা হলেই মুক্তি পাবে। অজয় দেবগণ টুইট করে বলেছেন, '‌২০২১ সালের দশেরার দিন বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে ময়দান। ২০২১ সালের জানুয়ারি থেকে শুট শুরু হবে।’‌

ফুটবল কোচের ভূমিকায় অজয় দেবগণ, আগামী বছর দশেরার দিন মুক্তি পাবে ‘‌ময়দান’‌


'‌ময়দান ’‌ ছবির নতুন পোস্টারও অজয় দেবগণ শেয়ার করেছেন, যেখানে তাঁকে খুব কাছ থেকে দেখা গিয়েছে এবং তাঁর পেছনে রয়েছেন তাঁর তরুণ তুর্কিরা। অজয় দেবগণকে এই ছবিতে ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে। অজয়ের ভক্তরা তাই স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে উৎসাহিত। বধাই হো খ্যাত পরিচালক অমিত শর্মা এই ছবিরও পরিচালক এবং প্রযোজক হিসাবে রয়েছেন জি স্টুডিওস, বনি কাপুর, আকাশ চাওলা ও অরুনাভ জয় সেনগুপ্ত। গত বছরের জানুয়ারিতে অজয় দেবগন '‌ময়দান’‌ পোস্টারের প্রথম লুক শেয়ার করেছিলেন। ক্যাপশন দিয়েছিলেন, '‌ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের গল্প এটি এবং তার সবচেয়ে বড় ও সফলতম কোচের গল্প।’‌ তিনি আরও একটি পোস্টারে নিজের লুক শেয়ার করে লেখেন, '‌পরিববর্তন আনার হলে তাএকাই করা যায়’‌।

শুক্রবার অজয় দেবগণ তাঁর আরও একটি ছবি '‌মেডে’‌–এর মুক্তির দিনও ঘোষণা করেন। এই ছবির পরিচালনা ও প্রযোজকের ভূমিকায় অজয় নিজে রয়েছেন। এই ছবিতে অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং রয়েছেন, যাঁরা শীঘ্রই ছবির শুটিং শুরু করবেন বলে টুইটারে জানান অভিনেতা। এই ছবি ২০২২ সালের ২৯ এপ্রিল মুক্তি পাবে বলে টুইট করেছেন অজয় দেবগণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+