মেয়ে আরাধ্যাকে নিয়ে জোর ঝগড়া অভি-অ্যাশের!
আরাধ্যাকে নিয়ে প্রায় রোজই বেশ গুরুগম্ভীর লড়াই হচ্ছে অভি-অ্যাশের মধ্যে। অভিষেক চান আরাধ্যা এখন থেকেই অভিনয় শুরু করুক, অ্যাশের তাতে মত নেই।
বেশ কিছুদিন ধরেই মিডিয়া সূত্রে শোনা যাচ্ছে অভিষেক বচ্চন ও স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে জোর ঝামেলা চলছে। আর এই ঝগড়ার মূলে আসল কারণ হল মেয়ে আরাধ্যা।[(ছবি) বলিউডের ১৫ জন জনপ্রিয় শিশু তারকার সেকাল-একাল]
আজ্ঞে হ্যাঁ! একটি জনপ্রিয় হিন্দি অনলাইন পোর্টাল অনুযায়ী, আরাধ্যাকে নিয়ে প্রায় রোজই বেশ গুরুগম্ভীর লড়াই হচ্ছে অভি-অ্যাশের মধ্যে। সূত্রের খবর, "অভিষেক চান আরাধ্যা ছোটবেলা থেকেই শিশু অভিনেতা হিসাবে বলিউডে অভিনয় করা শুরু করুক। এখন থেকে অভিনয় করলে অভিনয়ে পাকাপোক্ত হবে আরাধ্যা। কারণ বাবা অভিষেক চান মেয়ে বলিউডের অভিনেত্রী হোক বড় হয়ে।"[(ছবি) মা ঐশ্বর্যের কোলই সবচেয়ে পছন্দ আরাধ্যার]

আর সেখানেই ভিন্নমত মা অ্যাশের। অ্যাশ চান না আরাধ্যা এখন থেকেই লাইমলাইটে আসুক। আর এই নিয়েই শুরু হয়েছে অ্যাশ ও অভিষেকের মধ্যে লড়াই। তবে সূত্রের এই খবর কতটা বিশ্বাসযোগ্য তা অবশ্য জানা নেই। তাই যতক্ষণ না এবিষয়ে অ্যাশ বা অভি মুখ খুলছেন ততক্ষণ বিষয়টি স্পষ্টও হবে না।[(ছবি) টলিউড তারকাদের ছোটবেলার এই ছবিগুলি কি আপনি দেখেছেন?]
সফলতার দিক থেকে দেখতে গেলে অভিষেকের থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছেন অ্যাশ। অমিতাভ বচ্চনের ছেলে হিসাবে পাহাড়প্রমাণ প্রত্যাশার বোঝা নিয়ে বলিউডে এসেছিলেন অভিষেক। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেভাবে দাঁড়াতেই পারেননি বলিউডে। তবে কী সেই কারণেই মেয়ের বিষয়ে ঝুঁকি নিতে চাইছেন না অভিষেক? কারণ পরবর্তীকালে বলিউডে নাম লেখাতে চাইলে অভিষেকের চেয়েও বেশি প্রত্যাশার বোঝা নিয়ে আরাধ্যাকে মাঠে নামতে হবে তা জেনেই কী আগেভাগে মেয়ের জন্য এই ধরণের সিদ্ধান্ত নিচতে চাইছেন অভিষেক? কী ঠিক আর কী ভুল তা তো সময়ই বলবে।[(ভিডিও) অ্যাশ-অভির মেয়ে আরাধ্যার সঙ্গে এক মঞ্চে নাচ আমির পুত্র আজাদের!]
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications