কোন বাংলা সিরিয়ালগুলিতে এখনও আঁচ পড়েনি ধর্মঘটের

টালিগঞ্জ পাড়ায় এই মুহূর্তে রীতিমত শোরগোল প্রযোজকদের পক্ষ ও আর্টিস্ট ফোরামের বিবাদের জেরে। কাজের ঘণ্টা সহ একাধিক বিষয় নিয়ে নিজেদের দাবি পেশ করেছে আর্টিস্ট ফোরাম।

টালিগঞ্জ পাড়ায় এই মুহূর্তে রীতিমত শোরগোল প্রযোজকদের পক্ষ ও আর্টিস্ট ফোরামের বিবাদের জেরে। কাজের ঘণ্টা সহ একাধিক বিষয় নিয়ে নিজেদের দাবি পেশ করেছে আর্টিস্ট ফোরাম। পাশাপাশি, কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক নিয়েও চলছে বিবাদ। এর জেরে বন্ধ রয়েছে টলি-পাড়ার শ্যুটিং। বন্ধ রয়েছে একাধিক মেগা সিরিয়ালের শ্যুটিং।

কোন বাংলা সিরিয়ালগুলিতে এখনও আঁচ পড়েনি ধর্মঘটের

এদিকে, মেগা সিরিয়ালের শ্যুটিং বন্ধ থাকায় বিভিন্ন চ্যানেলে সিরিয়ালগুলির পুরনো পর্ব সম্প্রচারিত হচ্ছে। যা নিয়ে রীতিমত অশ্বস্তিতে চ্যানেল কর্তৃপক্ষ। বহু সিরিয়ালের শ্যুটিং এরই ব্যাঙ্কিং কম থাকায় তাঁরা সমস্যায় পড়েছে। তবে এমন জটিল পরিস্থিতিতেও সমান তালে চলছে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের 'বাজলো তোমার আলোর বেণু' সিরিয়ালটি। অগ্নিদেব জানাচ্ছেন , সবেমাত্র শুরু হয়েছে তাঁর সিরিয়াল। এরই মধ্যে তাঁর ১০ টি পর্বের শ্যুটিং এর ব্য়াঙ্কিং করা রয়েছে। আর সেই ১০ টির মধ্যে দুটি মাত্র সম্প্রচারিত হয়েছে। ফলে 'বাজলো তোমার আলোর বেণু' সিরিয়ালে এখনও প্রভাব কিছু পড়বে না।

অগ্নিদেবের বক্তব্য, যে ইস্যুতে এই ধর্মঘট চলছে, তা নিঃসন্দেহে একটি বড় ইস্যু। ধর্মঘটের জেরে অনেকেই কাজ থেকে বঞ্চিত থাকছেন। যাঁরা দিনের ভিত্তিতে পারিশ্রমিক পান, তাঁরা সঠিকভাবে টাকা পাচ্ছেন না । সমস্যা কাটানোরআহ্বান জানান তিনি। এদিকে, শোনা যাচ্ছে অরিন্দম শীল পরচালিত 'ভূমিকন্যা' ধারাবহিকটিরও বেশ কেয়কটি পর্ব ব্য়াঙ্কিং রয়েছে। ফলে 'ভূমিকন্যা' ও সম্প্রচারিত হতে কিছুদিনের জন্য সমস্যা হওয়ার কথা নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+