উরির পর এবার বালাকোট বিমান হামলা নিয়ে সিনেমা, পরিচালক অভিষেক কাপুর
উরির পর এবার বালাকোট বিমান হামলা নিয়ে সিনেমা, পরিচালক অভিষেক কাপুর
বিবেক ওবেরয়, সঞ্জয় লীলা বনশালির পর ভূশন কুমার ঘোষণা করলেন এ বছরের সবচেয়ে চর্চিত বালাকোট বিমান হামলা নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। সোশ্যাল মিডিয়ায় এ ছবির ঘোষণা করেন প্রযোজকরা। সত্য ঘটনা অবলম্বনে এই ছবির পরিচালক হিসাবে বেছে নেওয়া হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিষেক কাপুরকে। তিনি এই সিনেমার কাহিনী লিখবেন এবং পরিচালনা করবেন।

ভূষণ কুমার সোশ্যাল মিডিয়াতে এই খবর ঘোষমা করেছেন। তিনি টুইট করে বলেন, 'দৃঢ় সংকল্প ও বীরত্বের গল্প। ঘোষণা করে গর্বিত। দেশের সাহসী অন্তরের সেনাদের এই ছবির মধ্য দিয়ে সম্মান জানানো হবে। ছবিটি লিখবেন ও পরিচালনা করবেন অভিষেক কাপুর।’ ২৬ ফেব্রুয়ারি বালাকোট বিমান হামলা হয়। এর আগে ১৪ ফেব্রুয়ারি জম্মু–কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানের কনভয়ে হামলা চালায় জৈশ–ই–মহম্মদ জঙ্গি সংগঠন। নিহত হয় ৪০ জন সেনা। এই হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাদের প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তভাবে ছেড়ে দেন। ২৬ ফেব্রুয়ারি বালাকোটে মিরাজ–২০০০ যুদ্ধ বিমান নিয়ে হামলা করে বায়ুসেনা। জৈশের একাধিক শিবির উড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই মিশনে পাকিস্তানের হাতে ধরা পড়ে যায় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁকে একদিন পাকিস্তানের জেলে রাখার পর ভারতের হাতে তুলে দেওয়া হয়।
অভিষেক কাপুর এই ছবিটি লিখছেন এবং পরিচালনা করছেন। তবে এখনও জানা যায়নি অভিনন্দন বর্তমানের ভূমিকায় কোন অভিনেতা অভিনয় করবেন। এ বছরই উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিটি মুক্তি পায়। যেটি ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উরি হামলার ওপর করা হয়েছে। এই ছবিটির পরিচালক ছিলেন আদিত্য ধর এবং মেজর ভিহান সিং শেরগিলের ভূমিকায় ভিকি কৌশলকে দেখা গিয়েছে।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications