Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Adipurush Controversy: ভারতের মেয়ে সীতা! বিতর্কিত সংলাপ সরলেও নেপালে রিলিজ হল না আদিপুরুষ

Adipurush Controversy: 'আদিপুরুষ' নিয়ে প্রথম থেকেই একাধিক বিতর্ক! এমনকি সিনেমাতে ব্যবহৃত একটি সংলাপ ঘিরে বিতর্ক তৈরি হয় নেপালে। অবশেষে বিতর্কিত সেই সংলাপ সরিয়ে দিলেন সিনেমার নির্মাতারা।

২০২৩ সালের অন্যতম বিগ বাজেটের সিনেমা আদিপুরুষ। সিনেমার টিজার মুক্তির পর থেকেই সিনেপেমীদের নজরে ছিল এই প্রভাস অভিনীত এই সিনেমা। অবশেষে আজ শুক্রবার দেশের একাধিক সিনেমাহলে মুক্তি পেয়েছে আদিপুরুষ।

বিতর্কিত সংলাপ সরলেও নেপালে রিলিজ হল না আদিপুরুষ

সোশ্যাল মিডিয়াতে বার্তা মেয়রের-

তবে গত কয়েকদিন ধরে সিনেমার একটি সংলাপ নিয়ে বিতর্ক তৈরি হয়। সিনেমাতে বলা হয় যে, ভারতের মেয়ে সীতা। আর এই সংলাপ ঘিরেই (adipurush controversy nepal) বিতর্ক। বিদ্রোহী হয়ে ওঠেন কাঠমান্ডুর মেয়র Balen Shah। ফেসবুকে সিনেমার নির্মাতাদের কড়া বার্তা দেন (Adipurush Controversy) তিনি।

বলেন, জানকি ভারতের মেয়ে এই সংলাপ থাকলে আদিপুরুষ নেপালে রিলিজ করা হবে না। এমনকি কাঠমান্ডূর মেট্রোপলিটন সিটিতে এই সিনেমা রিলিজের অনুমতি দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র। আর এহেন সংলাপ ঠিক করতে তিনদিনের চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়।

Adipurush Controversy: নেপালে রিলিজ করেনি আদিপুরুষ

এমনকি নেপালের সেন্সর বোর্ডও ( Nepal Sensor Board) আদিপুরুষ (Adipurush Controversy) দেখানোর অনুমতি বাতিল করেছে বলে খবর। এই অবস্থায় নেপালের কোথাও আজ আদিপুরুষ আত্নপ্রকাশ করেনি বলেই খবর। আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। এই আশঙ্কা থেকেই সে দেশে রিলিজ করেনি আদিপুরুষ।

Adipurush Controversy: সীতার জন্ম নেপালে

সিনেমা মুক্তি পেলে সিনেমার ট্রেলারেও সীতাকে ভারতের মেয়ে বলা হয়েছে বলে দাবি। রামায়ণ অনুযায়ী, সীতার জন্ম নেপালের জনকপুরে হয়েছে। ভগবান রাম তাঁকে বিয়ে করেন। সে দেশে রাম-সীতাকে নিয়ে মানুষের মধ্যে নানা বিশ্বাস আছে। আর সেখানে দাঁড়িয়ে বিতর্কিত এই সংলাপ ঘিরে ক্ষুব্ধ সে দেশ।

সকাল থেকে দর্শকদের আদিপুরুষ দেখতে ভিড়

আদিপুরুষ দেখতে দেশের বিভিন্ন সিনেমাঘর এবং মাল্টিপ্লেক্সে ভিড় (Adipurush Controversy) দর্শকদের। ইতিমধ্যে নির্মাতাদের তরফে আদিপুরুষ নিয়ে একাধিক প্রমোশন করা হয়েছে। বিশেষ করে দেশের প্রত্যেক সিনেমা ঘরে হনুমানজীর জন্যে বরাদ্দ থাকছে একটি করে আসন।

যেখানে পুজো দেওয়ারও সুযোগ থাকছে। এমনকি ১০ হাজার ফ্রি টিকিট দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। জেগুলি কিনা বিভিন্ন সরকারি স্কুল, বৃদ্ধাশ্রমে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+