প্রেক্ষাগৃহে মুক্তি পেলে একদিনে ২ হাজার কোটির ব্যবসা করত সুশান্ত সিংয়ের শেষ ছবি দিল বেচারা
প্রেক্ষাগৃহে মুক্তি পেলে একদিনে ২ হাজার কোটির ব্যবসা করত সুশান্ত সিংয়ের শেষ ছবি দিল বেচারা
তাঁর সিনেমার কদর দর্শকদের কাছে ছিল এটা অস্বীকার যোগ্য নয়, তবে তা যে এমন বিপুল পরিমাণে তা মৃত্যুর পর বুঝলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুপারহিট ছবি বক্স অফিসকে একাধিকবার উপহার দিয়েছেন সুশান্ত। তবে তাঁর শেষ করা ছবি এভাবে সর্বকালের রেকর্ড ভাঙবে তা হতয়ো অনুমান করতে পারেননি অভিনেতা। অভিনেতার শেষ ছবি 'দিল বেচারা ’ ২৪ ঘণ্টায় অর্জন করেছে ৯৫ মিলিয়নের চেয়েও বেশি ভিউ।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে সমস্ত সিনমা হলগুলি বন্ধ হয়ে যাওয়ার দরুণ সুশান্তের শেষ ছবিটি মুক্তি পায় ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে। যদি সিনেমা হলের সঙ্গে তুলনা করা হয়, তবে এই সিনেমা যদি সিনেমমা হলে মুক্তি পেত, তবে ওইদিনই ২ হাজার কোটি টাকার ব্যবসা করত। ভারতে সিনেমার টিকিটের গড় দম ২০০ টাকা, তাহলে প্রথম দিনেই এই ছবিটি ১৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলত। এখানেই শেষ নয়, ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তির পরই একই সঙ্গে ৯৫ মিলিয়ন মানুষ ঢুকেছিলেন ছবি দেখতে। যা ছাপিয়ে গিয়েছে সব রেকর্ড। আইএমডিবি-তে ঘন্টা তিনেকের মধ্যেই তা রেটিং পেয়েছিল ১০ এর মধ্যে পুরো নম্বর।
'দিল বেচারা’ ছবিটি সুশান্তের শেষ ছবি হিসাবে ধরা হয়। গত ১৪ জুন অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বান্দ্রার ফ্ল্যাট থেকে। তাঁর আত্মহত্যার পেছনে কী কারণ রয়েছে তা জানার জন্য তদন্ত করছে পুলিশ। বেশ কিছু বলিউড ব্যক্তিত্বকে এই মামলার জন্য জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।
ফিরে আসা যাক দিল বেচারা ছবিতে। এই ছবিতে সঞ্জনা সাংঘি ও পরিচালক মুকেশ ছাবড়ার বলিউডে অভিষেক ঘটে। এই ছবিটি ২০১৪ সালের ব্লকব্লাস্টার হলিউডের ছবি দ্য ফল্ট ইন আওয়ার স্টারের হিন্দি রিমেক। ছবির ট্রেলরও সব রেকর্ড ভেঘে ২৪ ঘণ্টায় ৪.৮ মিলিয়ন লাইক পেয়েছে এবং অ্যাভেঞ্জার্স: এন্ড গেম–এর রেকর্ড ভেঙেছে। জীবনের শেষ সিনেমাতেও সুশান্ত শেখালেন জীবনের গল্প, জীবনকে বাঁচার গল্প, উপভোগ করার গল্প । যেমন শিখিয়েছিলেন 'কাই পো চে’, 'এমএস ধোনি’ বা 'ছিঁছোড়ে’-তে ।
{document1}












Click it and Unblock the Notifications