Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Adipurush Box Office Collection: মোদী-শাহকে চিঠি! বিতর্কের পরেও জানেন আদিপুরুষে'র কত রোজগার?

Adipurush Box Office Collection: ২০২৩ সালের সবথেকে চর্চিত সিনেমাগুলির মধ্যে একটি 'আদিপুরুষ'! প্রায় ৫০০ কোটি টাকা খরচে তৈরি এই ছবি। কিন্তু তা হলে হবে কী! দর্শকদের মধ্যে কোনও দাগই কাটতে পারিনি।

বরং জত সময় এগিয়েছে মুখ থুবড়ে ( Adipurush Box Office Collection) পড়েছে। বিদেশ করে রামের ভূমিকাতে প্রভাসের অভিনয় একেবারেই পছন্দ হয়নি। এমনকি সংলাপ ঘিরেও বিতর্ক তৈরি হয়। যদিও টিকিটের দাম অনেকটাই কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতেও কিছু হয়নি।

সিনেমা বন্ধের দাবিতে মোদী-শাহকে চিঠি!

Adipurush Box Office Collection: কত হল রোজগার

গত সপ্তাহের শুক্রবার দেশের একাধিক সিনেমাঘরে মুক্তি পায় আদিপুরুষ। এই শুক্রবার ৩.১৩ কোটি টাকা রোজগার করেছে। তবে উইকেন্ডে কিছুটা হলেও আশার মুখ দেখা যেতে পারে। Sacnilk ওয়েবসাইট অনুযায়ী, শনিবার পাঁচ কোটি টাকা রোজগার করতে পারে এই সিনেমা।

তবে এখনও ফাইনাল ( Adipurush Box Office Collection) রিপোর্ট আসেনি। তা আসলেই ঠিক কত টাকা রোজগার শনি এবং আজ রবিবার হল তা স্পষ্ট হবে। তবে গত ৯ দিনে ওম রাউতের তৈরি এই সিনেমা ২৬৮ কোটি টাকা রোজগার করে ফেলেছে।

Adipurush Box Office Collection: সংলাপ ঘিরে বিতর্ক

আদিপুরুষ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে একটা আশার আলো তৈরি হয়েছিল! কিন্তু সিনেমাটি দেখার পর সব শেষ! ভিএফএক্স থেকে শুরু করে সংলাপ! একের পর এক বিতর্ক। যা সিনেপ্রেমীদের ক্রমশ নিরাশ করেছে। একই সঙ্গে সিনেমাঘরের মালিকরাও ক্ষোভ উগরে দিয়েছেন।

মুম্বইয়ের সিনেমা হলের এক আধিকারিক জানিয়েছেন, হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে এই সিনেমার মাধ্যমে। আর সেজন্যে ছবির নির্মাতাদের জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন। একাধিক হিন্দুসংগঠনও সিনেমা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

শাহ-মোদীকে চিঠি

অন্যদিকে অমিত শাহকে চিঠি দিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলার দাবি জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে মুম্বই পুলিশকেও একটি চিঠি দেওয়া হয়েছে। রাম, মা সীতা ও রামসেবক হনুমানকে ভগবান হিসাবে পুজো করেন।

আদিপুরুষের খবর

কিন্তু এই ছবির মাধ্যমে ভাবমুর্তি নষ্ট করা হচ্ছে। যে সমস্ত সংলাপ ব্যবহার করা হচ্ছে তাতে রামায়ণের উপহাস করা হয়েছে বলেও শাহকে চিঠি অ্যাসোসিয়েশনের। যা হিন্দুধর্মের অপমান বলেও দাবি করা হয়েছে। গত কয়েকদিন সিনেমা নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+