Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন শোলাঙ্কি ও বিক্রম

এবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন শোলাঙ্কি ও বিক্রম

শোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায়ের জুটিকে অনেকেই পছন্দ করেন। বাংলা ধারাবাহিক 'ইচ্ছেনদী’ তে দেখা মিলেছিল তাঁদের। সেসময় এই জুটিকে খুব পছন্দ করেছিলেন অনুগামীরা। তবে, তাঁদের জুটিকে কিন্তু খুব মানায়, তা বলার অপেক্ষা রাখে না। তবে, এবার তাঁদের আর একসঙ্গে ছোট পর্দায় না, দেখা মিলবে বড় পর্দায়। যা শুনে খুশী নেটিজেনরা। তবে, কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের?

এবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন শোলাঙ্কি ও বিক্রম


শোলাঙ্কি ও বিক্রমের দেখা মিলবে 'শহরের উষ্ণতম দিনে’। ছবিটি পরিচালনা করছেন পরিচালক অরিত্র সেন। গতকাল, রবিবার থেকে এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন বিক্রম। সেখানে এক সোফায় বসে বিক্রমের জন্য অনেক ক্ষন ধরে অপেক্ষা করছিল শোলাঙ্কি। অভিনেতা দেরি আসায় বিরক্ত হন অভিনেত্রী। তারপর 'বিক্রম-শোলাঙ্কি’ নাকি 'শোলাঙ্কি-বিক্রম’ বলা হবে তা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। রেগে গিয়ে অভিনেত্রী আবার অভিনেতার গলা টিপে ধরেন। তা অবশ্য মজার ছলে। তবে, কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকলে।

অপরদিকে, জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও অভিনেতা অঙ্কুশ হাজরাকে সকলেই চেনেন, তাদের কিন্তু বেশ মানায় বলুন। পরিচালক পাভেলের হাত ধরেই তাদের একসঙ্গে দেখা মিলবে আবার। সিনেমার নাম 'পরিযায়ী’। তবে, অনেকেরই প্রশ্ন এই সিনেমার গল্প কী নিয়ে?পাড়ার মধ্যে সেরা জুটি তাঁরা। তাঁদের কিন্তু একটি পুত্র সন্তানও রয়েছে, নাম রিক। যদি এই সিনেমায় সনাতন কথা বলতে পারবেন না। তবুও কিন্তু তাঁকে খুব ভালোবাসেন প্রতিবেশীরা। কথা বলতে পারে না তো কী হয়েছে মনের স্ব কথা তিনি তাঁর হাফভাবে বুঝিয়ে দেন।

যদি কখন তিনি তাঁর ভাবের মাধ্যমে কোনও কিছু বোঝাতে না পারেন, তাহলে তিনি একটি পকেট ডায়েরির মাধ্যমে সব বুঝিয়ে দেন। আর সেই অমূল্য ডায়েরির নামই কথামৃত। তবুও পাড়ার প্রেসিডেন্ট তিনিই।পরিবেশীরা কিন্তু এই জুটিকে কেউ হিংসা করেন না বরং ভালোবাসেন। তবে, এই সিনেমায় আরও এক জুটি আছে, যাদের কথা না বললে কিছু বলা অপূর্ণ থেকে যায়। তাঁরা হলেন বাবুন আর অনন্যা। তাঁদের মধ্যে কিন্তু অত সৎভাব নেই। ঝগড়া লেগেই থাকে। তাঁরা কেউই একে অপরের কথা শোনান না এবং পছন্দো করেন না। বাবুনের চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। তবে, কেমন হবে সিনেমাটি, বা কলাকুশলীরা কেমন অভিনয় করবেন, সেটা জানা যাবে সিনেমাটি রিলিজ হওয়ার পর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+