Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Actress Nabanita Das Jeetu Kamal Divorce: 'আজও আগলাবো.. আগামীতে তাই করবো…', 'বাচ্চা বউ'কে বার্তা জিতুর

Actress Nabanita Das Jeetu Kamal Divorce: ফেসবুকে ইতি টানার ঘোষণা করেছেন অভিনেত্রী নবনিতা! গত কয়েকমাস ধরে নবনিতা এবং জিতু কমল আলাদা থাকছিলেন। ডিভোর্সের প্রক্রিয়াও নাকি প্রায় শেষ মুহূর্তে। আর এই অবস্থায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। যদিও '' বাচ্চা বউ'য়ের পাশে থাকার বার্তা দিলেন স্বামী জিতু কমল।

গত কয়েকদিন ধরেই নবনিতা এবং জিতু কমলের বিয়ে ( Nabanita Das Jeetu Kamal Divorce) নিয়ে নানারকম জল্পনা চলছিল! এমনকি এক সংবাদমাধ্যমে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিতও পর্যন্ত দিয়েছিলেন নবনীতা।

Nabanita Das Jeetu Kamal

জানিয়েছিলেন, জিতুর সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনার সময় হয় না। যদিও এই জল্পনর মধ্যেই গত কয়েকদিন আগে বিদেশ সফরে যান এই দম্পত্তি। হঠাত করেই আজ নবনীতার ফেসবুক পোস্ট সবাইকে চমকে দেন।

তিনি লিখছেন, '' টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা... একজনের জন্য বানানো Green tea আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা...Towel শেয়ার হবেনা, Sun screen ভাগাভাগি হবেনা....কিছুই আর একসাথে হবেনা... ''

আর এই পোস্ট সামনে আসার পরেই একেবারে হৈচৈ বেঁধে গিয়েছে! জিতু এবং নবনিতার ( Nabanita Das Jeetu Kamal Divorce) বিয়ে ভেঙে যাচ্ছে! তা মেনে নিতে পারছেন অনুগামীরা। এমনটা না করার জন্যে অনেকেই পরামর্শ দিচ্ছেন নবিনতাকে। এমনকি আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার কথাও বলছেন ভক্তরা।

আর এই জল্পনার কয়েক ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়াতে পাশে থাকার পোস্ট দেন জিতু। যেখানে নবনিতাকে বাচ্চা বউ বলে সম্বধন করে অভিনেতা ( Nabanita Das Jeetu Kamal Divorce) লিখছেন, '' তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো.. আগামীতে তাই করবো....🕉🕉🕉 বাচ্চা বউ'' একইও সঙ্গে ২০২০ সালের একটি পোস্টও শেয়ার করেছেন জিতু।

আর সেই পোস্টের নীচে একেবারে কমেন্টের ঝড়। এক অনুরাগী লিখছেন, '' যাকিছু হয়ে যাক ছেড়ে থাকা চলবে না, খুব ভালো থাকো একসাথে সারাজীবন, জীবনের বাইরেও যদি কিছু থাকে সেখানেও .....ভালোবেসে ভালোবাসায় থাকো'' আরেক অনুরাগী কথা বলে সমস্যা মেটানোর কথা বলছেন।

যদিও নবনীতা বলছেন, বিষয়টা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আমার খুব সমস্যা হচ্ছিল। তবে জিতুর কোনও সমস্যা হচ্ছে কিনা তা অবশ্য স্পষ্ট করে ওই সংবাদমাধ্যমকে বলতে পারেননি অভিনেত্রী। তবে দুজনের দুরকম পোস্ট ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+