মেয়েরা করলে কী বাহবা পেত?‌ রণবীরের নগ্ন ছবি পোস্ট করে প্রশ্ন অভিনেত্রী মিমি চক্রবর্তীর

বলিউডের অভিনেতা রণবীর সিং সর্বদাই ছকে বাঁধা জীবন থেকে আলাদা থাকতে ভালোবাসেন। তাঁর বেপরোয়া আচরণ অভিনেতাকে সকলের থেকে আলাদা করে তুলেছে বি-টাউনে। বৃহস্পতিবার রাতে ইন্টারনেট ব্রেক করে রণবীর সিং নিজের নগ্ন ছবি দিলেন। যা দেখে রীতিমতো পারদ চড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার ভক্তরা তাঁর ছবিতে প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন। রণবীরের এই ছবি দেখে টলিউডের মিমি চক্রবর্তীও নিজেকে আটকাতে পারলেন না প্রতিক্রিয়া দেওয়া থেকে।

রণবীরের নগ্ন ছবি পোস্ট করে প্রশ্ন অভিনেত্রী মিমি চক্রবর্তীর

রণবীরের একটি নগ্ন ছবি মিমি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, '‌এই ছবিটি দেখার পর নেটপাড়ায় ঝড় উঠেছে। সকলে এই ছবি শেয়ার করছেন। ফায়ার ইমোজি এঁকে দিচ্ছেন। কিন্তু, আমি ভাবছি বিষয়টি একটু পৃথক হলে কী হতো?'‌ মিমি আরও বলেন, '‌উনি (রণবীর সিং) যদি মেয়ে হতেন, তাহলেও কি এভাবেই উৎসাহ দেওয়া হতো? নাকি তাঁকে নির্লজ্জ তকমা দেওয়া হতো? আমরা নারীর ক্ষমতায়ন এবং সমতার কথা বলি ঠিকই। কিন্তু, আদৌ কি সেটা আছে?'‌ প্রায়শই সোশ্যাল মিডিয়ায় স্বল্প পোশাকের জন্য ট্রোল হন অভিনেত্রীরা। বলিউড হোক বা টলিউড নায়িকা একটু খোলামেলা ছবি দিলেই সেখানে হামলে পড়েন ট্রোলাররা। এমনকী তাঁদের ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। টলিউড অভিনেত্রী সাংসদ মিমি সর্বদাই স্পষ্ট কথা বলার জন্য বেশ জনপ্রিয়। তাঁর এই স্টোরি ঝড়ের বেগে শেয়ার হয়েছে। অনেকেই মিমির সঙ্গে সহমত পোষণ করেছেন।

বৃহস্পতিবার সাহসীকতার চরম সীমা অতিক্রম করেছেন রণবীর সিং। আমেরিকান পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এই ফটোশুট করেছেন রণবীর। তুরস্কের গালিচার ওপর শুয়ে নানান কায়দায় পোজ দিয়েছেন অভিনেতা। কখনও আবার শুধুমাত্র অর্তর্বাস পরে বডিবিল্ডিং করার ভঙ্গি করেছেন রণবীর। এমন অবতারে প্রিয় অভিনেতাকে দেখে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন দেশের লক্ষাধিক যুবতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+