ছবি পরিচালনার জগতে পা রাখলেন অভিনেত্রী মানসী, উচ্ছসিত অনুগামীরা

টেলিভিশনের বেশ জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রী মানসী সিনহা। এবার অভিনেত্রী অভিনয় ছাড়াও সিনেমা পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। ভিন্ন স্বাদের গল্প তৈরি করবেন তিনি।

ছবি পরিচালনার জগতে পা রাখলেন অভিনেত্রী মানসী!

নতুন ছবির নাম 'এটা আমাদের গল্প'। 'ধাগা প্রোডাকশন'-এর ব্যানারে আসন্ন ছবিটি মুক্তি পাবে। সিনেমার প্রযোজকের আসনে আছেন শুভঙ্কর মিত্র, প্রযোজনায় সুভাষ বেরার তত্ত্বাবধানে মুক্তি পাবে এই ছবিটি। এই খবরে খুশী অভিনেত্রীর ভক্তরা।

তবে, জানা গিয়েছে, অভিনয় জীবন থেকে পরিচালনার জগতে এই প্রথমবার পা রেখেছেন মানসী সিনহা। আসন্ন সিনেমায় মুখ্য চরিত্রে দেখা মিলবে অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায়, অভিনেত্রী অপরাজিতা আঢ্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়,–সহ অন্যান্যরা। আসন্ন সিনেমায় পরিচালকের আসনেই থাকবেন মানসী সিনহা। তবে, অভিনয়ে দেখা যাবে না অভিনেত্রীকে বলে জানা গিয়েছে। কলকাতার অনেক জায়গাতেই এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে।

বলা বাহুল্য, কয়েকমাস আগে এই পথ যদি না শেষ হয়’ থেকে সরে গেছেন মানসী। সিরিয়ালের ঊর্মি ছোট ঠাম্মি হিসেবে প্লে করতেন তিনি।শুধু জি বাংলা নয় সান বাংলাতেও তাঁর দেখা মিলেছে। কন্যাদান নামের এক ধারাবাহিকে। একটি বিশেষ চরিত্রের দেখা যাচ্ছিল মানসী সিন্হাকে। তবে হঠাৎই ধারাবাহিক থেকে সরলেন তিনি। কন্যাদান সিরিয়ালে মন্দিরা দেবী চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। তবে শোনা যাচ্ছে তাঁর জায়গা স্বাগত মুখোপাধ্যায় আসছে। কিন্তু কী কারণে ধারাবাহিক থেকে সরলেন তিনি। অনুগামীদের মতে, অন্য কোনও ধারাবাহিকে হয়তো এ থেকে ভালো সুযোগ পেয়েছেন অভিনেত্রী। তাই তিনি এই ধারাবাহিক থেকে সরছেন। নতুন মুখ স্বাগতা মুখোপাধ্যায় প্রায় সকলে চেনেন। তবে প্রশ্ন মন্দিরা দেবীর জায়গায় কতটা ভালো অভিনয় করবেন স্বাগতা মুখোপাধ্যায়। তার জন্য অপেক্ষা করছে অনুগামীরা।

উল্লেখ্য, ফের বড় পর্দায় আসছে জনপ্রিয় অভিনেত্রীঅপরাজিতা আঢ্য। সিনেমার নাম 'কথামৃত'।প্রায় ১৭ বছর পর আবার অন্য নতুন ছবির প্রযোজনায় কামব্যাক করল জালাল প্রযোজনা সংস্থা। তাঁদের নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্যকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, সিনেমাটি কেমন হবে? তবে, অনুগামীদের প্রশ্ন তাঁরা দুজনেই কি অভিনয় করবেন? জানা গিয়েছে, আসন্ন সিনেমায় স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তাঁরা। নতুন ছবিতে অভিনেত্রী সুলেখার চরিত্রে অভিনয় করবেন। এবার পরিচালক কৌশিকের দেখা মিলবে সনাতনের চরিত্রে। পাড়ার মধ্যে সেরা জুটি তাঁরা। তাঁদের কিন্তু একটি পুত্র সন্তানও রয়েছে, নাম রিক। যদি এই সিনেমায় সনাতন কথা বলতে পারবেন না। তবুও কিন্তু তাঁকে খুব ভালোবাসেন প্রতিবেশীরা। কথা বলতে পারে না তো কী হয়েছে মনের স্ব কথা তিনি তাঁর হাফভাবে বুঝিয়ে দেন। যদি কখন তিনি তাঁর ভাবের মাধ্যমে কোনও কিছু বোঝাতে না পারেন, তাহলে তিনি একটি পকেট ডায়েরির মাধ্যমে সব বুঝিয়ে দেন। আর সেই অমূল্য ডায়েরির নামই কথামৃত। তবুও পাড়ার প্রেসিডেন্ট তিনিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+