গোপালপুর বিচে গার্লস গ্যাংয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন কনীনিকা, ভাইরাল ছবি
গোপালপুর বিচে গার্লস গ্যাংয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন কনীনিকা, ভাইরাল ছবি
অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় বেশ জনপ্রিয় মুখ। তার অভিনীত ধারাবাহিকগুলি বেশ জনপ্রিয়। বর্তমানে তিনি 'আয় তবে সহচরী’তে অভিনয় করছেন। অনুগামীদের জন্য একজন আদর্শ মহিলা । কারণ নিত্যদিন এই ধারাবাহিক দেখার অধীর আগ্রহে অপেক্ষা করেন অনুগামীরা।

ধারাবাহিকে অভিনেত্রীদের দেখা মেলে হ্যান্ডলুম শাড়ি, ডিজাইনার পিঠ গলা বন্ধ ব্লাউজ, চুলে খোঁপা, মোটা সিঁদুর আর বড় টিপ। একাবারে বাড়ির বৌয়ের মতোন। বর্তমানে অভিনেত্রী গোপালপুর বিচে সময় কাটাতে গেছেন, তেমন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তবে, তাঁরা যারা ঘুরতে গেছেন সকলেই কিন্তু মেয়ে। সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে ও স্বামীও। ফাদার্স ডে উপলক্ষ্যে কেকও কাটা হয়। মনে ভরে বান্ধবীদের সঙ্গে সমুদ্রে আনন্দ স্নান করে মজাও করেন ।
সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী । যা দেখে সকলকেই খুব খুশি। অনেক ভক্তদের মতে, সুইম সুটে বেশ ভালো লাগছে অভিনেত্রীকে। কালো পোশাকে বেশ মোহময়ী লাগছে অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে অভিনেত্রী ঘোরার নানান ছবি শেয়ার করেছেন, তা ভক্তরা জমিয়ে লাইক ও কমেন্ট করেছেন। এই ধারাবাহিকটি পরিচালনা করছেন পরিচালক সুমন দাস। যিনি 'নেতাজী’ এবং 'সীমারেখা’ বাংলা ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন।
উল্লেখ্য, অনেক দিন পর ছোট পদায় এসছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকে শাশুড়ি এবং বৌমার গল্প ছেড়ে এবার নতুন মোড়। ধারাবাহিক শুরু পর থেকে শাশুড়ি-বউমার গল্প বেশ ভালো লাগছিল নেটিজেনদের। কিন্তু দিন এগোনোর সঙ্গে সঙ্গে তা আর ভালো লাগছে না কারোরই। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে টান টান উত্তেজনা ছিল। অনুরাগীদের কথা ভেবে মাঝে মধ্যেই বাংলা ধারাবাহিকে দেখা গেছে টুইস্ট। টানটান উত্তেজনা থাকে এই ধারাবাহিকে।
প্রসঙ্গত, ২০১৯ সালের বিবাহ অভিযানের গল্পের শেষ থেকেই ২০২২ সালের বিবাহ অভিযান টুয়ের শুরু হবে। বিবাহ অভিযান ছবিটি খুব সাফল্য পেয়েছিল। তাই আসন্ন ছবির ওপর একটু বেশী চাপ থাকবে বলে অনেকেই মনে করছেন বিদেশেও এই ছবির শুটিং হতে পারে, এমন ভাবনা আছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সিনেমায় অভিনয় করবেন অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, নুসরত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকারকে –সহ অন্যান্যদের।












Click it and Unblock the Notifications