অনন্ত আম্বানির বিয়ে থেকে ফিরেই হাসপাতালে ভর্তি জাহ্নবী! হঠাৎ কী হল অভিনেত্রীর?
হঠাৎ কী হল জাহ্নবী কাপুরের? সোজা হাসপাতালে নিয়ে যেতে হল অভিনেত্রীকে। আম্বানি পরিবারের অনুষ্ঠানে খোশমেজাজে ধরা দিয়েছিলেন জাহ্নবী। গ্ল্যামারাস অবতারে ধরা দিয়েছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের একের পর এক অনুষ্ঠানে।গায়ে হলুদ, সঙ্গীত থেকে বিয়ে, রিসেপশন, বাদ যায়নি কোনও অনুষ্ঠানই। এমনকি প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেও ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। তাহলে আচমকা কী এমন হয়েছে জাহ্নবীর যে সোজা হাসপাতালে ভর্তি হতে হল?
জানা গিয়েছে, এই মুহূর্তে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রী। শরীরে খাদ্য বিষক্রিয়া দেখা গিয়েছে অভিনেত্রীর। এতটাই দুর্বল হয়ে পড়েন যে বিছানা ছেড়ে উঠতেও পারছিলেন না। অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

হঠাৎ কীভাবে খাদ্য বিষক্রিয়া হল জাহ্নবীর তা অবশ্য এখনও কিছু স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে ভাল আছেন অভিনেত্রী। আগামী ২-৩ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। হঠাৎ কীভাবে খাদ্য বিষক্রিয়া হল জাহ্নবীর তা এখনও জানা যায়নি। খবর প্রকাশ্যে আসতেই জাহ্নবীর সুস্থ্যতা কামনা করেছেন অনেকে।
উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের সিনেমা 'মিস্টার এন্ড মিসেস মাহি'। ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা। এই সিনেমায় দর্শকের কাছ থেকে বেশ ভালোই ভালবাসা কুড়িয়েছেন অভিনেত্রী। বক্স অফিসেও সাফল্য পেয়েছে ছবিটি। খুব তাড়াতাড়ি স্পাই থ্রিলার ঘরানার 'উলঝ' সিনেমায় দেখা যেতে চলেছে জাহ্নবীকে। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলর। যেখানে স্টোরি লাইনে টানটান উত্তেজনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই সিনেমা পরিচালনা করছেন সুধাংশু সারিয়া। আগামী ২ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে তার আগে জাহ্নবী সুস্থ্য হয়ে উঠবেন বলেই আশা ফ্যানেদের।












Click it and Unblock the Notifications