অনিল কাপুরের সঙ্গে ছবি, জন্মদিনে ভক্তদের চমকে দিলেন শাশ্বত
অনিল কাপুরের সঙ্গে ছবি, জন্মদিনে ভক্তদের চমকে দিলেন শাশ্বত
তাঁর নামের মতই শাশ্বত চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশনের উজ্জ্বল তারকা। দেখতে দেখতে জীবনের আরও এক বসন্ত শেষ করলেন তিনি। সকলের প্রিয় 'অপুদা'র জন্মদিনে সকাল থেকেই উপচে পড়ছে ফ্যানেদের শুভেচ্ছা। আর এরই মাঝে ভক্ত মহলের আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে উল্টে ভক্তদেরই সারপ্রাইজ দিলেন অভিনেতা।

অনিল কাপুরের সঙ্গে ছবি
জন্মদিনের দিন নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে ধামাকা করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর প্রিয় অভিনেতা অনিল কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শাশ্বত। আর সেখানেই জানিয়েছেন বলিউডে তাঁর আগামী ছবিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই আনন্দের ঝড় বইছে দর্শক মহলে।

৫১ তেও চির শাশ্বত
দেখতে দেখতে জীবনের হাফ সেঞ্চুরি পার করলেন অপু। কিন্তু তাঁর হাসি এখনও সুইট সিক্সটিনের মতই। কখনও অজিত, কখনও বব, কখনও আবার হাতকাটা কার্তিক গ্রে শেড থেকে প্রটাগনিস্ট, বাংলা দর্শকদের কাছে ভরসার জায়গা প্রতিবারই শবর। আর এবার একচেটিয়া বলি ফিল্মে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আর তাতেই খুশি ফ্যান মহল।

বলিউডে শাশ্বত
শুরুটা হয়েছিল কাহানীর 'বব বিশ্বাস' দিয়ে। আর এখন পর পর একচেটিয়া হিন্দি ফিল্মে কাজের কথা জানা গিয়েছে। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' তে মিস্টার বাসুর ভূমিকায় তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। আর এবার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে 'ধাকড়' সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এর আগে অনুরাগ কশ্যপের সঙ্গে 'দোবারা' ছবিতে কাজ করেছেন।

কঙ্গনার সঙ্গে কাজ
কেমন লেগেছে কুইন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাজ করে? তার উত্তরে শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন, বুদাপেস্টে অল্প সময়ের শুটিংয়েই দারুণ মজা হয়েছিল। কঙ্গনার উদ্যোগেই সকলে কাজের মাঝেও সময় করে সিনেমা দেখতে গিয়েছিলেন সেখানে।

কাজ ফিরিয়েছেন যে যে ছবির
তবে একাধিক বলিউড ছবির কাজও ফিরিয়ে দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তালিকায় সামিল করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি। চিত্রনাট্যের খাতিরে তাঁকে ভারতনাট্যম শিখতে হতো। কিন্তু মাত্র এক মাসের মধ্যে ভারতীয় ক্লাসিক্যাল নাচ শেখা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই করেননি ওই ছবি। এছাড়া ডেট সমস্যার জন্য করিনা কাপুরের 'হিরোইন' ছবিতে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications