'রানি রাসমণি' সিরিয়ালের মেক আপ রুমের কী ঘটে থাকে ! ভিডিও প্রকাশ নূরের
'রানি রাসমণি' সিরিয়ালে তিনি রাজা চন্দ্র দাসের ভূমিকায় রয়েছেন। আর চন্দ্রদাসের ভূমিকায় অভিনয় করা নূর বেশ জনপ্রিয়তায় রয়েছেন।
'রানি রাসমণি' সিরিয়ালে তিনি রাজা চন্দ্র দাসের ভূমিকায় রয়েছেন। আর চন্দ্রদাসের ভূমিকায় অভিনয় করা নূর বেশ জনপ্রিয়তায় রয়েছেন। আব্দুন নূর নামটির থেকে আপামর বাঙালি এখন তাঁকে রাসমনির স্বামী রাজা চন্দ্র দাস হিসাবেই চেনে। সিরিয়ালের শ্যুটিং -এর দৌলতে তাঁকে এখন পাগড়ি পরে অভিনয় করেত হচ্ছে তাঁকে।

কিন্তু পাগড়ি পরে অভিনয় করা কী অত সহজ? এ প্রশ্নের উত্তরে নূর নিজের মুখে কিছু না বললেও প্রকাশ করেছেন একটি ভিডিও। ভিডিও-তে দেখা যাচ্ছে কীভাবে পাগড়ি পরে মেক আপ চলছে তাঁর। ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন নূর। ভিডিও-তে স্পষ্ট দেখা যাচ্ছে, নূর কার্যত মুখ বুজেই বসে রয়েছেন। আর তাঁকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন তাঁর মোকআপ আর্টিস্টরা।
উল্লেখ্য, নূর বাংলাদেশের থেকে আগত। টলিউডে বিভিন্ন সিরিয়ালে ছোট ছোট চরিত্র দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি । এরপরই 'রানি রাসমণি' সিরিয়ালে ডাক পান এই অভিনেতা। এই সিরিয়াল সম্প্রচারের সঙ্গে সঙ্গে তা টিআরপি চার্টে সবচেয়ে উপরে চলে যায়। জনপ্রিয়তা পান নূরও। এর আগে, শ্যুটিং করতে গিয়ে নূর গরমে এক নতুন সমস্যার মুখোমুখি হয়েছেন। নূর জানিয়েছেন, কস্টিউম পরেই ঘাম শুরু হয়ে যাচ্ছে সেট-এ। তবে তা সামলে উঠে এই ভিডিও প্রকাশ করে আবারো খবরে উঠে আসছেন এই টেলি অভিনতা।












Click it and Unblock the Notifications