অভিনেতা তথা অতীতের সুপারমডেল আজকের বলিউড মাদক কাণ্ডের ‘‌মাস্টারমাইন্ড’‌

বলিউড মাদক কাণ্ডে বড়সড় চাঞ্চল্যকর খবর প্রকাশ করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এনসিবির এক সূত্র জানিয়েছে যে বলিউডে এই মাদক কাণ্ডের পেছনে এক '‌মাস্টারমাইন্ড’‌–এর হাত রয়েছে। যিনি এখন অভিনেতা হলেও একসময় তিনি সুপারমডেল ছিলেন। এ বিষয়ে এনসিবি দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুলপ্রীত ও শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছে।

অতীতের সুপারমডেল আজকের বলিউড মাদক কাণ্ডের ‘‌মাস্টারমাইন্ড’‌


ওই ‌মাস্টারমাইন্ডের নাম উঠে আসে মাদক সরবরাহের বিষয়ে ধৃত রিয়া চক্রবর্তীকে যখন এনসিবি জিজ্ঞাসাবাদ করে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তে রিয়াকে এনসিবি জিজ্ঞাসাবাদ করছে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম এও দাবি করেছে যে এনসিবির স্ক্যানারে আরও তিন অভিনেতা রয়েছে এবং অভিযুক্ত মাস্টারমাইন্ড বর্তমানে অভিনেতা হলেও অতীতে তিনি সুপারমডেল ছিলেন। এই তিন অভিনেতাকে এনসিবি সমন পাঠাবে খুব শীঘ্রই।

এনসিবি ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে যে তারা চেষ্টা করছে ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের কারা মাদক সরবরাহ করে তাদের পরিচিতি ফাঁস করার। এনসিবি এও জানতে পেরেছে যে এই মাস্টারমাইন্ড এই মাদক কাণ্ডের বড় মাছ, যাঁর সঙ্গে স্থানীয় মাদক পাচারকারীদের যোগাযোগ রয়েছে, যার থেকে ওই মাস্টারমাইন্ড মাদক কেনে ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে সরবরাহ করে। যদিও আনুষ্ঠানিকভাবে এনসিবি কোনও বিবৃতি পেশ করেনি এ বিষয়ে।

এর আগে আর একটি সংবাদমাধ্যম কিছুদিন আগেই জানিয়েছিল যে এনসিবি আগামী দিনে বলিউডের রাঘব বোয়ালদের সন্ধানে শীর্ষ অভিনেতাদের তলব করতে পারে। যদিও রিয়া চক্রবর্তীর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে যে রিয়া এনসিবির জেরায় কোনও অভিনেতা–অভিনেত্রীর নাম বলেননি। কেউ যদি এ ধরনের তথ্য ফাঁস করে থাকেন তবে সেটা ভুয়ো

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+