বৃষ্টিতে ছেলের সঙ্গে ফুটবল খেলায় মেতেছেন আমির, দেখুন ভিডিও

বৃষ্টিতে ছেলের সঙ্গে ফুটবল খেলায় মেতেছেন আমির, দেখুন ভিডিও

পরস্পরের থেকে বল কেড়ে নেওয়ার অভিনব কায়দা দেখে অনেকেই ভাবছেন নতুন কোনও ছবির দৃশ্য নাকি?

বৃষ্টিতে ছেলের সঙ্গে ফুটবল খেলায় মেতেছেন আমির, দেখুন ভিডিও


তবে তা কিন্তু একদম নয়! বৃষ্টিতে ছেলের সঙ্গে ফুটবল খেলায় মেতেছেন অভিনেতা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। দেখা যাচ্ছে, জানেন ছেলের সঙ্গে ক্রিকেট নয় ফুটবল খেলতে গিয়েই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন অভিনেতা আমির। হ্যাঁ ঠিকই শুনছেন! কে কত গুলো করেছেন, তা নিয়ে তর্ক চলছে পিতা পুত্রের। ছেলের বলছে সে ৩টি গোল করেছে। কিন্তু অভিনেতার বক্তব্য না। গোল হয়েছে মাত্র ১টা। তা মানতে নারাজ আজাদ। বাবা-ছেলের এই মজার খুনসুটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে , 'প্রচণ্ড বৃষ্টি এবং দারুণ মজা।

এদিন ছেলের সঙ্গে আমির খানের ফুটবল খেলার ভিডিওতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'বৃষ্টিতে আমির স্যরের সঙ্গে ফুটবল! উফ! অসাধারণ।’ আবার অনেকেই লিখেছেন, 'অসাধারণ লাগছে এটি দেখতে।’ আবার অনেকে ভক্ত বলছেন, 'স্যার সাবধানে থাকুন। অসুস্থ হয়ে যেন না পরেন।'

উল্লেখ্য,২১ বছরে পা রেখেছে এই সিনেমা। ছবিটি নিয়ে আলোচনার শেষ নেই এখনও। দেশ ছেড়ে বিদেশের মাটিতে আগেই আশুতোষ গোয়াড়েকরের এই সিনেমার সুনাম ছড়িয়ে পড়েছিল। দেশবাসীর কাছে এ ছবি যেন অন্য এক আবেগ। খুব শীঘ্রই 'দ্য ওয়েস্ট এন্ড থিয়েটারে দেখা যেতে পারে এই ছবিটি। যদিও এখনও আমির প্রযোজনার সংস্থার তরফ থেকে জানানো হয়নি।

সালটা ১৮৯৩, যেসময় শাসন করত ব্রিটিশরা, সেই সময় রানি ভিক্টোরিয়ার আমলের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়াড়েকর। সিনেমাটি আমির খান প্রোডাকশনের প্রথম ছবি। ২০০১ সালে জুন মাসে ১৫ তারিখ বড় পর্দায় মুক্তি পেয়েছিল লগান সিনেমা। দেখতে দেখতে ২১ বছর কেটে গিয়েছে।

বর্তমানে আমির খান লালসিং চাড্ডার প্রমোশনে ব্যস্ত। তাঁর মাঝেই তাঁর নিজ বাসভবন মারিনাতে এক পার্টি আয়োজন করা হয়। ঝুম কলের মাধ্যমে সে ছবি কলাকুশলীরা আনন্দে মেতে উঠেছেন । সোশ্যাল মিডিয়ায় এ আর রহমান সেই স্ক্রিনশর্ট পোস্ট করেছে। সিনেমার কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন গ্রেসি সিং। এই ছবির কলাকুশলী থেকে শুরু করে দর্শকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+