শাহরুখ খানের ছবিতে চুটিয়ে অভিনয়! কে সেই মহিলা সুপারস্টার, যিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু হন
সিনেমায় অভিনয়ের দৌলতে সুপারস্টার। তবে জীবন যুদ্ধে জয়ী হতে ধর্মান্তরিত হয়েছেন এমন ঘটনা গত শতকেও দেখা গিয়েছে। সেই একই ঘটনা ঘটেছে এই শতকের শুরুর দিকেও।
লেডি সুপারস্টার নয়নতারা ২০১১ সালে ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়েছিলেন। তাঁর জন্ম মালয়ালি খ্রিস্টান পরিবারে। তাঁর আসল নাম ছিল ডায়ানা মারিয়াম কুরিয়েন। ২০১১ সালে তিনি চেন্নাইয়ের আর্যসমাজ মন্দিরে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন এবং হিন্দু ধর্ম গ্রহণ করেন। অভিনয়ের মঞ্চে তাঁর নতুন নাম হয় নয়নতারা।

- গণমাধ্যমে আলোচনা
তবে নয়নতারা কেন ধর্ম পরিবর্তন করেছেন, তা নিয়ে গণমাধ্যমে অনেক আলোচনা হয়েছে। ২০১১ সালে নয়নতারা যখন ধর্ম পরিবর্তন করেন, সেই সময় বলা হয়েছিল প্রভুদেবার সঙ্গে বিয়ের জন্য তিনি ধর্ম পরিবর্তন করেছেন। কারণ সেই সময় তাঁর সঙ্গে প্রভুদেবার সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে বারে বারে আলোচনা হয়েছে।
- ব্যক্তিগত পছন্দ
তবে প্রভুদেবার সঙ্গে বিয়ের খবর নিয়ে সেই সময় নয়নতারা কোনও মন্তব্য করেননি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নয়নতারা বলেছিল তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, এটা তাঁর ব্যক্তিগত পছন্দ।
- প্রভুদেবার সঙ্গে সম্পর্ক ছিন্ন
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের আর্যসমাজ মন্দিরে বৈদিক শুদ্ধিকরণের পরে নয়নতারা হিন্দু ধর্ম গ্রহণ করেন। কিন্তু এই ধর্ম পরিবর্তনের পরেও তিনি প্রভুদেবাকে বিয়ে করতে পারেননি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রভুদেবার প্রথম স্ত্রী লতা পারিবারিক আদালতে আবেদন করেছিলেন। বিষয়টি নিয়ে জটিলতা তৈরির আসঙ্কায় তিনি প্রভুদেবার থেকে দূরে সরে যান। ২০১২ সালে নয়নতারা প্রভুদেবার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেন।
- শাহরুখখানের ছবির প্রস্তাব প্রত্যাখ্যান
নয়নতারা কয়েকবছর আগে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস ছবিতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ২০১৩ সালের চেন্নাই এক্সপ্রেস ছবির আইটেম সং ওয়ান-টু-থ্রি-ফোর করতে অস্বীকার করেছিলেন।
- পরে শাহরুখ খানের ছবিতে অভিনয়
তবে নয়নতারা পরবর্তী সময়ে শাহরুখ খানের জওয়ান ছবিতে মুখ্য অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। ছবিটি যথেষ্ট সাফল্য পেয়েছিল। ওই ছবিতে বিপুল পারিশ্রমিকই শুধু পাননি, তিনি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন চুটিয়ে।












Click it and Unblock the Notifications