Salman Khan House Firing Case: সলমন খানের বাড়িতে গুলি! পুলিশ হেফাজতে মৃত্যু অন্যতম অভিযুক্তের
Salman Khan House Firing Case: অভিনেতা সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর মোড়! মুম্বই পুলিশ হেফাজতে মৃত্যু ঘটনার অন্যতম অভিযুক্ত অনুজ থাপনের (32)। বাথরুমে ওই ব্যক্তি আত্মহত্যা করে বলে জানা গিয়েছে। কার্যত আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু সেখানে অনুজ থাপনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র (Salman Khan House Firing Case) করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ মহলে।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি তদন্তভার সিআইডিকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। পুলিশ হেফাজতে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা? তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অনুজ থাপন টয়লেটে বিছানার চাদরের টুকরো দিয়ে আত্মহত্যা করে। রাতে শোওয়ার জন্য ওই চাদর দেওয়া হয় পুলিশের তরফে। আর সেটাকেই কাজে লাগায়। দুপুর সাড়ে ১২ টা নাগাদ মুম্বইয়ের GT হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অনুজ থাপনকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বলে রাখা প্রয়োজন, গত ১৪ এপ্রিল রবিবার ভোর রাতে অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট টার্গেট করে গুলি চলে। অন্তত পাঁচ রাউন্ড গুলি চলে বলে দাবি পুলিশের।
ঘটনায় বি-টাউনে রীতিমত আতঙ্ক (Salman Khan House Firing Case) ফেলে দেয়। সলমন খানের বাড়িতে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবনাথ শিন্ডে। বিষয়টি গভীর ভাবে দেখার কথা বলেন। পাশাপাশি সলমন খানের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় দুই অভিযুক্তের ছবি ধরা পড়ে। আর সেই সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর দায় নেন লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল।
Salman Khan residence firing case | Accused Anuj Thapan who attempted suicide in custody has been declared dead by doctors at the hospital: Mumbai Police https://t.co/3OMrikn0nP
— ANI (@ANI) May 1, 2024
অন্যদিকে এই ঘটনায় (Salman Khan House Firing Case) তিনজনকে গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে ছিল ঘটনার অন্যতম অভিযুক্ত অনুজ থাপন (32)। দফায় দফায় জিজঙ্গাদাবাদে একাধিক তথ্য সামনে এসেছে পুলিশের কাছে । এর মধ্যেই এই ঘটনা। এই অবস্থায় ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। তবে এভাবে অভিযুক্তের মৃত্যুর পিছনে রহস্যের গন্ধ পাচ্চেন অনেকেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications