'মনমর্জিয়াঁ'র হাত ধরে ফের বলিউডে অভিষেক, সঙ্গে তাপসী-ভিকি, দেখুন ট্রেলার
ফের একবার বলিউডে নতুন করে এন্ট্রি হতে চলেছে অভিষেক বচ্চনের। ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় ইনিংস শুরুর দিকে তিনি এগিয়ে চলেছেন। আর এই ইনিংস শুরু হচ্ছে 'মনমর্জিয়াঁ' ছবির হাত ধরে।
ফের একবার বলিউডে নতুন করে এন্ট্রি হতে চলেছে অভিষেক বচ্চনের। ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় ইনিংস শুরুর দিকে তিনি এগিয়ে চলেছেন। আর এই ইনিংস শুরু হচ্ছে 'মনমর্জিয়াঁ' ছবির হাত ধরে। অনুরাগ কশ্যপ পরিচালিত এই ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করছেন তাপসী পান্নু, ভিকি কৌশল।

গল্প অত্যন্ত চেনা। তবে তার মোড়ক আলাদা। 'মনমর্জিয়াঁ' ছবির গল্প বুনোট বেঁধেছে এক মেয়ের বিয়ে নিয়ে। রুমিক বিয়ের আগে সঙ্গে প্রেম ছিল ভকির। অপরিণত বয়সের প্রেম যেমন ডানা মেলে এই ছবিতে সেই প্রেমকেই ফুটিয়ে তুলেছেন তাপসী পান্নু ও ভিকি কৌশল। কিন্তু প্রেম যতটাই স্বাধীনভাবে প্রকাশ পেয়েছে ততটাই দায়িত্ববোধ থেকে সরে গিয়েছে এই দুটি ভিকি। আর এমন এক পরিস্থিতিতে মেয়েটির বিয়ে হয়ে যায় রবির সঙ্গে। রবির চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। গল্প মোড় নেয় অন্যদিকে।
দেখে ভাবা কঠিন যে এই ছবিটি অনুরাগ কশ্যপ পরিচালিত ছবি। একটি সরল প্রেমকাহিনি নিয়ে গড়ে উঠেছে ছবির গল্পের ইমারত। সেই কাহিনি অনুরাগ কশ্যপের ঘরানাতে কেমন রূপ পায় সেটিই দেখবার। এরজন্য অপেক্ষা করতে হবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। সেদিন মুক্তি পাচ্ছে 'মনমর্জিয়াঁ'।












Click it and Unblock the Notifications