পিকে-র তৃতীয় মোশন পোস্টারে জোড়া চমক আনলেন আমির খান!

তৃতীয় পোস্টারে বলিউডের মুন্নাভাই ওরফে সঞ্জয় দত্তকে নিয়ে এলেন আমির। তাও আবার আমিরি রূপে। অর্থাৎ দ্বিতীয় পোস্টারে আমির খানকে যে পোশাকে যে ভঙ্গিতে দেখা গিয়েছিল ঠিক একই ভঙ্গিতে তৃতীয় পোস্টারে দেখা যাচ্ছে সঞ্জয় দত্তকে।
সঞ্জুবাবার পরনে সেই রাজস্থানী পোশাক, হাতে বিগুল বিশেষ বাদ্যযন্ত্র। চোখে রোদচশমা। শুধু গোঁফের তফাৎ। যদিও বলতে বাধা নেই এই পোশাকেও সঞ্জুবাবকে মানিয়েছে বেশ। এই মোশন পোস্টারে ভোজপুরে উচ্চারণে আমিরের গলাও শোনা যাবে। যেখানে সঞ্জয় খানকে দেখিয়ে বলছেম তিনি, এটা আমি না আমার বন্ধু ভৈরব সিং।
যদিও ভক্তদের নিরাশ না করে শেষের দিকে দেখা দিয়েছেন আমির। তাও আবার পুলিশের বেশে। কিন্তু এ অবতারেও যেন হাসির ঝলক পরতে পরতে। টেনে টুনে এমনভাবে প্যান্টটা পড়েছেন আমির যে পুরো কুঁচি পরে গিয়েছে পেটের কাছে।
আমিরের এই ছবির মুক্তি পাওয়ার কথা ১৮ ডিসেম্বর।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/-9wR1ihraKc?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>












Click it and Unblock the Notifications