ছেলে সহজকে নিয়ে প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা রাহুল

প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা রাহুল

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়কে চেনেন না এমন মানুষের সংখ্যা খুব কম। পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবি 'চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় জুটি বেঁধে ছিলেন টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল)। সিনেমার পর তাঁরা দু’জনে বিয়েও করেন। যদি অশান্তির কারণে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল। তবে, তাঁদের একটি পুত্র সন্তান আছে, নাম সহজ। যদিও তাঁরা এখন স্বামী- স্ত্রী নন। তবুও তাঁদের মধ্যে রয়েছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার রাহুল একটি সিনেমায় পরিচালনা করছেন। জানা গিয়েছে সেখানে অভিনয় করবেন তাঁদের ছেলে সহজ। সিনেমার নাম 'কলকাতা ৯৬’।

স্বপ্ন পূরণ হল অভিনেতার!

স্বপ্ন পূরণ হল অভিনেতার!

অভিনেতা রাহুল সিনেমা ছাড়াও কিন্তু লেখালিখির সঙ্গে যুক্ত। মানে তিনি অভিনয়ের পাশাপাশি লেখালিখিও করেন। সিনেমা পরিচালনা করার ইচ্ছা তাঁর অনেক দিনেরই। আর সেই ইচ্ছাই এত দিন সত্যিই হল। এবার তিনি অভিনেতা থেকে হচ্ছেন পরিচালকও।

অভিনেতা রাহুল কী জানালেন

অভিনেতা রাহুল কী জানালেন

রাহুল এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই সিনেমার মধ্যে দিয়ে ৩ দিনের গল্প ফুটে উঠবে। দক্ষিণ কলকাতার একটি পরিবারে ৩দিন যা ঘটনা ঘটে, তাই দেখানো হবে এই ছবিতে। তিনি আরাও জনান, সালটা ছিল ১৯৯৬,দিন ২২ জুন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে সেঞ্চুরি করেছিলেন। এর পর বাঙালির মনে এক আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছিল। সেই সঙ্গে শিখিয়েছিল লড়াই করতে। ছবিটি তৈরি করতে একটি শিশুর প্রয়োজন। আর তাই তিনি ছবির জন্য বেছে নিয়েছেন ছেলে সহজকে। অভিনেতার কাছে শুধু প্রথম পরিচালনা 'কলকাতা ৯৬' নয়। ছেলের প্রথম অভিনয়ের কারণে বিশেষ দিন হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

কোন কোন ধারাবাহিক তিনি অভিনয় করেছেন

কোন কোন ধারাবাহিক তিনি অভিনয় করেছেন

১৯৮৩ সালের ১৬ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেছেন অভিনেতা রাহুল। তিনি বাংলা ধারাবাহিক 'তুমি আসবে বলে' , 'দেশের মাটি'-তে অভিনয় করেছেন। যেখান থেকে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। তাঁর অভিনয়ের দক্ষতার জন্য তাঁকে নেটিজেনরা খুব পছন্দ করেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+