৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় বাংলার ঝুলিতে কী এলো
ঘোষণা হয়ে গেল ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই তালিকায় এবার শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানে ভূষিত কঙ্গনা রানাওয়াত। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ধনুশ ও মনোজ বাজপেয়ী। একনজরে দেখা যাক তামাম চলচ্চিত্র ব্যক্তিত্বদের মাঝে বাংলার চলচ্চিত্রে এবারের জাতীয় পুরস্কার থেকে কী কী এল।

জাতীয় পুরস্কারে বাংলা কী পেল?
কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র' ছবির জন্য প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পেলেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'গুমনামী' ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের সম্মান পেলেন খোদ পরিচালক। সেরা বাংলা ছবি 'গুমনামী'।এছাড়াও 'জ্যেষ্ঠপুত্র' পেয়েছে সেরা অরিজিনাল স্ক্রিন প্লের সম্মান।

সুশান্তের ছবি সেরা 'হিন্দি ছবি'
প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের ছবি 'ছিঁছোঁরে' পেয়েছে সেরা 'হিন্দি ছবি'র শিরোপা। এদিকে, অস্কারগামী ফিল্ম 'জাল্লিকাট্টু' পেয়েছে সেরা সিনোমাটোগ্রাফি সম্মান। তাসখন্দ ফাইলস পয়েছে সেরা সংলাপ এর সম্নান। সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রীও 'তাসখন্দ ফাইলস'এর পল্লবী যোশী। সেরা পার্শ্বচরিত্র অভিনেতা 'সুপার ডিলাক্স' ছবির বিজয় সেতুপতি।

সেরা অভিনেতা,অভিনেত্রী
'মনিকর্ণিকা ' ও 'পঙ্গা' ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। আর 'ভোঁসলে' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন মনোজ বাজপেয়ী।'অসুরান' ছবির জন্য যুগ্ম সেরা অভিনেতা ধনুশ।

সেরা পরিচালনা
এদিন সেরা পরিচালনার জন্য সম্মানিত হয়েছে 'বাহাত্তর হুরেই'। 'কস্তুরী' (হিন্দি) পেয়েছে সেরা ছোটদের ছবির সম্মান। সেরা ফিচার পিল্ম পয়েছে মালায়লম ছবি 'মারাক্কার আরবিকাদলিতে সিংহাম।'












Click it and Unblock the Notifications