রিমা লাগুর অভিনীত সেরা ১০ বলিউড সিনেমা দেখে নিন ফটো ফিচারে

নব্বইয়ের দশকে বলিউড সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করা রিমা লাগু হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক রিমা লাগুর বলিউড যাত্রার সেরা দশ সিনেমা।

নব্বইয়ের দশকে বলিউড সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করা রিমা লাগু হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হয়েছেন। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, প্রত্যেকের রিল লাইফের মা হয়েছেন রিমা। হিন্দি, মারাঠি সিনেমায় নব্বইয়ের দশকে তিনি ছিলেন সাড়া জাগানো নাম। সিনেমার পাশাপাশি ধারাবাহিকেও চুটিয়ে কাজ করেছেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক রিমা লাগুর বলিউড যাত্রার সেরা দশ সিনেমা।

ম্যায়নে পেয়ার কিয়া

ম্যায়নে পেয়ার কিয়া

সলমন খানকে এই সিনেমা বলিউডে প্রতিষ্ঠা দিয়েছিল। এই সিনেমাতে সলমনের মা হয়েছিলেন রিমা লাগু। তাঁর সময়ে হিন্দি। ছবিতে মায়ের চরিত্রকে তিনি অন্যভাবে প্রতিষ্ঠা করেছিলেন। সিনেমাটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল।

আশিকী

আশিকী

নব্বইয়ের দশকের সিনেমা 'আশিকি' রাহুল রয় ও অনু আগরওয়ালকে নিয়ে তৈরি হয়। এই সিনেমায় রাহুল রয়ের মা হয়েছিলেন রিমা লাগু। যিনি নিজের ছেলেকে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার প্রেরণা জুগিয়ে গিয়েছিলেন।

হাম আপকে হ্যায় কৌন

হাম আপকে হ্যায় কৌন

পরিচালক সূরজ বরজাতিয়ার সঙ্গে রিমা লাগুর জুড়ি অসাধারণ। এই জুটির অন্যতম সেরা সিনেমা হাম আপকে হ্যায় কৌন। এই সিনেমায় মাধুরী দীক্ষিত ও রেণুকা সাহানির মায়ের রোলে অভিনয় করেন তিনি।

জুড়ুয়া

জুড়ুয়া

জুড়ুয়া সিনেমায় সলমন খানের মায়ের রোলে অভিনয় করেন রিমা লাগু। নব্বইয়ের দশকে একাধিক সিনেমায় তিনি বলিউডের সেরা তারকাদের মায়ের চরিত্রে অভিনয় করেন। যে চরিত্রই করেছেন সেটাকেই অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি।

 ইয়েস বস

ইয়েস বস

এই সিনেমায় শাহরুখ খানের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমায় তিনি হৃদরোগীর রোলে অভিনয় করেন। শাহরুখ ও রিমার অভিনয় সকলের মন জয় করে।

কুচ কুচ হোতা হ্যায়

কুচ কুচ হোতা হ্যায়

এখানে শাহরুখ ও সলমনের সঙ্গে অভিনয় করেন রিমা। তাছাড়া এই সিনেমায় ছিলেন কাজল ও রানি মুখোপাধ্যায়। বক্স অফিসে অসাধারণ সাফল্য পায় সিনেমাটি।

হাম সাথ সাথ হ্যায়

হাম সাথ সাথ হ্যায়

নব্বইয়ের দশকের আর একটি ফ্যামিলি ড্রামা হাম সাথ সাথ হ্যায়। এই সিনেমায় সলমন খান, সঈফ আলি খান, মনীশ বহেল, নীলম, করিশ্মা কাপুর, তব্বু, সোনালি বেন্দ্রের মতো অভিনেত্রীরা। এখানেও সলমন, সঈফের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি।

বাস্তব

বাস্তব

অ্যাকশন ড্রামা বাস্তবে সঞ্জয় দত্তর মায়ের রোলে অভিনয় করেন রিমা লাগু। সঞ্জয় গোটা সিনেমায় লাইমলাইটে থাকলেও রিমা লাগুর অভিনয় সকলের মন জয় করেছিল।

ম্যায় প্রেম কি দিওয়ানি হু

ম্যায় প্রেম কি দিওয়ানি হু

সূরজ বরজাতিয়ার সিনেমা ম্যায় প্রেম কি দিওয়ানি হু- বক্স অফিসে খুব বেশি সাফল্য পায়নি। তবে রিমার অভিনয় নজর কেড়েছিল।

কল হো না হো

কল হো না হো

এই সিনেমায় শাহরুখ খানের মায়ের চরিত্রে অভিনয় করেন রিমা। শাহরুখ এই সিনেমায় ক্যানসার আক্রান্তের চরিত্রে অভিনয় করেন। তাঁর মা হিসাবে রিমা ছোট রোলে অভিনয় করেও সকলের নজর কেড়েছিলেন।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+