সীতার ভূমিকায় ১১ কোটির প্রস্তাব! এক বছর পর নীরবতা ভাঙলেন করিনা কাপুর খান
১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে করিনা কাপুর ও আমির খান অভিনীত লাল সিং চাড্ডা। অভিনেত্রী এখন তাঁর আসন্ন সিনেমা নিয়ে বিশাল ব্যস্ততার মধ্যে রয়েছেন। টম হাঙ্কসের বিখ্যাত হলিউড সিনেমা ফরেস্ট গাম্প-এর হিন্দি রিমের লাল সিং চাড্ডা। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে করিনা কাপুর তাঁকে সীতার ভূমিকায় প্রস্তাব দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। প্রসঙ্গত, সীতার ভূমিকায় অভিনয়ের জন্য ১২ কোটি চেয়েছেন করিনা কাপুর খান। ২০২১ সালে এমনই একটি খবরের জেরে তোলপাড় শুরু হয়ে যায় বি-টাউন জুড়ে। করিনা কাপুরের ১২ কোটি পারিশ্রমিকের দাবির খবরে পেজ থ্রির পাতায় বিভিন্ন খবর উঠে আসতে শুরু করে। বিষয়টি নিয়ে এক বছর পর মুখ খুললেন করিনা।

করিনা কাপুর খান নিজেকে খবরের শিরোনামে রাখা থেকে কখনও ব্যর্থ হন না। এক বছর আগে যখন সীতার ভূমিকার জন্য করিনা কাপুরকে ১২ কোটি টাকার প্রস্তাব দেওয়ার খবর ছড়ায় সেই সময় বেবো পুরো খবরটিকে ভিত্তিহীন বলেন তবে তা নিয়ে কখনও মুখ খোলেননি তিনি। অভিনেত্রীকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে, শুধু তাই নয় দেশজুড়ে লিঙ্গ-ভিত্তিক পারিশ্রমিক নিয়েও সরব হন নেটিজেনরা। তবে এক বছর পর লাল সিং চাড্ডা অভিনেত্রী এইসব নিয়ে অবশেষে মুখ খুললেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কথা বলার সময় এই গুজব ছড়ানোয় হতচকিত হয়ে যান করিনা। তিনি জানান যে তাঁর কোনও ধারণাই নেই এইসব গুজব কোথা থেকে ছড়াচ্ছে।
করিনা কাপুর খান জানিয়েছেন যে তাঁকে কখনই সীতার ভূমিকার জন্য প্রস্তাব দেওয়া হয়নি তাই এটা নিয়ে তিনি কোনও কৈফিয়েত দেবেন না। করিনা জানান, তাঁকে কখনই এই সিনেমার প্রস্তাব দেওয়া হয়নি। তাঁকে কেন এই সবের মধ্যে টেনে আনা হচ্ছে করিনা সত্যিই জানেন না বলে জানিয়েছেন। করিনা স্পষ্ট করে জানান, সীতার ভূমিকায় তাঁকে পছন্দ করা হয়নি। রামায়ণে সীতার ভূমিকায় অভিনয়ের জন্য তাঁকে প্রস্তাবও দেওয়া হয়নি কখনও। তাই যে বিষয়ের কোনও সত্যতা নেই, তা নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। কোনও মন্তব্য করতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন করিনা।
গত বছর সীতার চরিত্রে প্রস্তাব পাওয়ার জন্য ১২ কোটি টাকা দাবি করায় করিনা কাপুর খানকে লোভী বলা হয়েছিল। তবে সেই সময় করিনা কাপুর খান জানিয়েছিলেন যে তাঁর মনে হয় সকলকে শ্রদ্ধা করা উচিত। করিনা বলেন, 'আমি খুব নিশ্চিত যে আমি কি চাই এবং আমার মনে হয় সেটুকু শ্রদ্ধা দেওয়া উচিত। এটা দাবি করা সম্পর্কে নয়, এটি মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে। আর আমার মনে হয় জিনিসগুলি এখন বেশ পরিবর্তন হয়েছে।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications