জানেন কি সিনেমার শ্যুটিংয়ে গিয়ে হাজত বাস করতে হয়েছিল ভিকি কৌশলকে, ফাঁস করলেন অনুরাগ

বলিউড অভিনেতা ভিকি কৌশল গ্রেফতার হয়েছিলেন ছবির শ্যুটিংয়ের মধ্যেই। অনেকেই জানেন না সেকথা। বৃহস্পতিবার অভিনেতার জন্মদিেন সেকথা ফাঁস করলেন অনুরাগ কশ্যপ। কপিল শর্মা শো-তে অনুরাগ কাশ্যপ বলেছেন, মনোজ বাজপেয়ীর গ্যাংস অব ওয়াসিপুরের শ্যুটিং করছিলেন তাঁরা।

শ্যুটিং এমন একটা জায়গায় তাঁরা করতে শুরু করেন যেখানে সত্যি সত্যি বালি মাফিয়ারা কাজ করে। সেকথা তারা জানতেনই না। যদিও সেই ছবিতে ভিকি অভিনয় করছিলেন না। ভিকি সেই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। সেকথাও অনেকে জানেন না। সেই জায়গায় শ্যুটিং করা বেআইনি ছিল সেটা তারা বুঝতেই পারেননি।

Vicky Kaushal

সেসময় পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় ভিকি কৌশলকে। রীতিমতো হাজত বাসের পরিস্থিতি তৈরি হয়েছিল সেসময়। কোনও রকমে ছাড়িয়ে নিয়ে আসা হয় তাঁকে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ছবিতে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী, পীয়ূস মিশ্রা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, হুমা কুরেশি,

মশান ছবি দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন ভিকি কৌশল। বৃহস্পতিবার তিনি ৩৬ বছরে পা দিলেন। বলিউডে একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন তিনি। কয়েক মাস আগে শ্যাম বাহাদুর ছবিতে শ্যাম মানেক শ-র ভূমিকায় অভিনয় প্রশংসা কুড়িয়েছে। হাতে আরও অনেক ছবি রয়েছে তাঁর। বলিউডের নাম করা দক্ষ অভিনেতাদের মধ্যে একজন ভিকি কৌশল।

এবার ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। ছত্রপতি শিবাজীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। তাঁর সঙ্গে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। ছবির নাম ছাবা। রশ্মিকা মন্দানা ছবিতে যশবাই ভোসলের চরিত্রে অভিনয় করবেন। ভিকিকে শিবাজীর চরিত্রে কেমন লাগে সেটা দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ২০২৪ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+