Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারা আলি খানের সঙ্গে ডেট করছেন?‌ রাখঢাক না করে স্পষ্ট জবাব শুভমন গিলের

একজন বলিউডে নিজের অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন, অপরজন ক্রিকেট কেরিয়ারে বেশ ওপরের দিকে উঠতে শুরু করেছেন। নিজেদের কাজের দিক ছাড়াও সারা আলি খান ও শুভমন গিল তাঁদের ডেটিংয়ের গুজব নিয়েও এখন শিরোনামে রয়েছেন। সারার সঙ্গে ক কী খিচুড়ি রান্না হচ্ছে এই সব জল্পনা-কল্পনার জবাব অবশেষে দিলেন শুভমন গিল। সম্প্রতি এই উঠতি ক্রিকেটার প্রীতি ও নীতি সিমোসের পাঞ্জাবী চ্যাট শো দিল দিয়া গল্লা-তে এসেছিলেন। যেখানে শুভমনকে প্রশ্ন করা হয়েছিল যে বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রী কে?‌ যার জবাবে শুভমন সারার নাম নেন।

সারা আলি খান ও শুভমন গিল ডেটিং

এরপরই ক্রিকেটারকে সরাসরি প্রশ্ন করা হয় যে তিনি কি অভিনেত্রীর সঙ্গে ডেট করছেন?‌ যার জবাব দিতে গিয়ে শুভমন বলেন, '‌হয়ত'‌। এরপর শোয়ের সঞ্চালিকা সোনম আবারও সত্যটা জানাতে বলেন শুভমনকে। তখন তিনি বলেন, '‌সারা কা সারা সচ বোলা (‌পুরোটাই সত্যি বললাম)‌। হয়ত হ্যাঁ, হয়ত না'‌।

চলতি বছরের অগাস্টে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজ করতে দেখা যায় সারা ও শুভমনকে। এরপরই তাঁদের ডেট নিয়ে গুজব রটতে শুরু করে দেয়। শুধু তাই নয়, অক্টোবরে দিল্লি থেকে বিমানে ফেরার সময় সারা ও শুভমনকে একসঙ্গে দেখা গিয়েছিল। দিল্লির এক হোটেলেও সারা ও শুভমনকে একসঙ্গে দেখা যায়। শুভমন গিলের আগে সারার সঙ্গে নাম জড়িয়েছিল কার্তিক আরিয়ানের। সারা সেটা কফি উইথ করণ সিজন ৭-এ এসে করণ জোহরের সামনেই জানিয়েছিলেন। অপরদিকে, শুভমন এর আগে শচীন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে সম্পর্কে ছিলেন। এখানে উল্লেখ্য, সারা আলি খানকে ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে লক্ষ্মণ উতেকরের পরবর্তী সিনেমায়। এছাড়া গ্যাসলাইট সিনেমাতেও দেখা মিলবে সারার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+