রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির প্রেমপর্বে ৩ কোটির আংটি দিয়ে হয়েছিল বিয়ে! প্রাক্তন স্ত্রী তুলে ছিলেন কোন অভিযোগ

রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টির প্রেম পর্বে ৩ কোটির আংটি দিয়ে হয়েছিল বিয়ে ! রাজের প্রাক্তন স্ত্রী তুলে ছিলে

রাজ কুন্দ্রার গ্রেফতারি কার্যত বলিউডে এই মুহূর্তে অন্যতম চর্চিত অধ্যায়। পর্নফিল্ম প্রযোজনার অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে বলে খবর। একই সঙ্গে এই ব্যবসায় শিল্পা শেট্টিও জড়িত কি না, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। উঠছে নানান প্রশ্ন। এই পরিস্থিতিতে দেখা যাক ৪ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টির প্রেম পর্ব কেমন ছিল।

 শিল্পার সঙ্গে কীভাবে আলাপ হয় রাজ কুন্দ্রার?

শিল্পার সঙ্গে কীভাবে আলাপ হয় রাজ কুন্দ্রার?

ঘটনা ২০০৭ সালের। সেই সময় শিল্পা শেট্টি 'বিগব্রাদার ৫'এ অংশ নেন। বিদেশের বুকে এই শোতে শিল্পা কার্যত লাইমলাইট কেড়ে নেন। শেষে তিনি বিজয়ী হন। শোনা যায়, বিগ ব্রাদার জেতার পরই লন্ডনে বিবাহিত রাজের সঙ্গে শিল্পার প্রথম পরিচয়। সেই থেকেই সূত্রপাত প্রেমের। যা পরবর্তীকালে বিয়েতে গিয়ে দাঁড়ায়।

'উনি আমার স্বামীর সঙ্গে থাকেন, আমার জীবন উনি ভোগ করছেন'

'উনি আমার স্বামীর সঙ্গে থাকেন, আমার জীবন উনি ভোগ করছেন'

এদিকে, ২০০৭ সালে রাজের জীবনে প্রবল সংঘাত চলছিল তাঁর দাম্পত্য ঘিরে। তখন সবেমাত্র রাজের বিয়ের ৩ বছর কেটে গিয়েছে। এদিকে রাজের প্রথম স্ত্রী কবিতা কুন্দ্রার সঙ্গে তাঁর প্রবল বচসা শুরু হয়। এরপর তাঁদের ডিভোর্স হয়। একটা সময় এক সাক্ষাৎকারে রাজের প্রাক্তন স্ত্রী কবিতা জানিয়ছিলেন, 'উনি (শিল্পা) আমার স্বামীর সঙ্গে রয়েছেন, আর আমার জীবন উনি উপভোগ করছেন।'

শিল্পাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন কবিতা!

শিল্পাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন কবিতা!

এদিকে, রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টির প্রেম পর্বের পর তাঁদের বিয়ে সম্পন্ন হতেই কবিতা কুন্দ্রা এক সাক্ষাৎকারে রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। কবিতা, শিল্পাকেই তাঁর ঘর ভাঙানোর জন্য দায়ী করেন। 'যখন আমি আমার বিয়ে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছিলাম, তখন উনি (রাজ) খালি শিল্পার বিষয়ে কথা বলতেন। এমন ভাব ছিল যে আমাদের মধ্যে কী ঘটছে, তা নিয়ে উনি (রাজ) বিব্রত নন। কারণ উনি (রাজ) ততদিনে আমার থেকে একজন ভালো, চালাক, আপও বেশি জনপ্রিয় কাউকে পেয়ে গিয়েছিলেন।' কবিতা সাক্ষাৎকারে বলেন, তারপর থেকেই রাজ তাঁকে ডিভোর্সের জন্য চাপ দিতে থাকেন। তখন কবিতা পাল্টা জিজ্ঞাসা করেন, রাজ কি আরও একটি বিয়ের পরিকল্পনায় আছেন? যার উত্তর পাননি কবিতা। এমনই দাবি রাজের স্ত্রীর।

শিল্পার পাল্টা দাবি

শিল্পার পাল্টা দাবি

এদিকে, কবিতা যখন শিল্পা সম্পর্কে এমন বক্তব্য রেখেছেন, তখন শিল্পা নিজেও জানান যে , রাজের সঙ্গে কবিতার ডিভোর্সের পরই তাঁর ও রাজের প্রেমের সম্পর্ক শুরু হয়। ফলে তিনি রাজের ঘরে ভাঙনের জন্য দায়ী, এই অভিযোগ মানতে চাননি শিল্পা।

 লন্ডনে শিল্পা-রাজের বন্ধুত্ব

লন্ডনে শিল্পা-রাজের বন্ধুত্ব

শোনা যায়, 'বিগব্রাদার' জয়ের পর শিল্পার নামে একটি পারফিউম লঞ্চ হয় বাজারে। সেই পারফিউমের প্রচারে শিল্পাকে সাহায্য করেন রাজ। সেই থেকে তাঁদের পরিচয়।

কোন ফার্ম হাউসে হয়েছে বিয়ে?

কোন ফার্ম হাউসে হয়েছে বিয়ে?

পরবর্তীকালে জানা যায়, মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে খান্ডালায় শিল্পার এক বন্ধুর ফার্ম হাউসে রাজের সঙ্গে শিল্পার বিয়ে হয়। সেখানে শিল্পাকে ৩ কোটি টাকা দামের এক আংটি পরিয়ে রাজ বিয়ে করে নেন। এমনই দাবি বিভিন্ন সূত্রের। যদিও এর সত্যতা এখনও রহস্য।

বিয়ে পরবর্তী দাম্পত্য

বিয়ে পরবর্তী দাম্পত্য

২০০৯ সালে ২২ নভেম্বর এই বিয়ের পর শিল্পার ঘর আলো করে দুই সন্তানের জন্ম হয়। প্রতিবছর বাড়িতে ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থীর পুজো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+