Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাহরুখের জন্যই কি এককালে পর পর ফিল্ম থেকে বাদ যান ঐশ্বর্য! গুঞ্জন নিয়ে দুই তারকা কী বলেছিলেন

শাহরুখের জন্যই কি এককালে পর পর ফিল্ম থেকে বাদ যান ঐশ্বর্য! গুঞ্জন নিয়ে দুই তারকা কী বলেছিলেন

কখনও ভাই-বোনের চরিত্রে আবার কখনওবা অনস্ক্রিন রোম্যান্সের হাত ধরে ঐশ্বর্য ও শাহরুখকে দেখা গিয়েছে বলিউডের বহু ফিল্মে। এর মধ্যে দেবদাস ছিল অন্যতম হিট। তবে তারপর একটা লম্বা সময় ধরে শাহরুখ বহু নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও অ্যাশের সঙ্গে সেভাবে দেখা যায়নি তাঁকে। বলিউডের পুরনো এক গুঞ্জন বলছে শাহরুখ একটা সময় অ্যাশের পেশাগত ভাবধারা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন। তার জেরেই এই জুটিকে আর দেখা যায়নি। একনজরে দেখে নেওয়া যাক এই ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে।

কোন কারণে শাহরুখের সঙ্গে ফিল্মে থেকে বাদ যান অ্যাশ!

কোন কারণে শাহরুখের সঙ্গে ফিল্মে থেকে বাদ যান অ্যাশ!

উল্লেখ্য, 'চলতে চলতে' ছবি থেকে শুরু হয়েছিল শাহরুখ খান ও ঐশ্বর্য রাইয়ের মধ্যে মনোমালিন্য। ছবির সেট-এ ঐশ্বর্যর তৎকালীন সঙ্গী সলমন খান এসে পৌঁছতেন প্রায়ই। আর তিনি আসলেই অ্যাশের সঙ্গে ঝগড়া , বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তেন। এতে ফিল্মের অন্য়ান্য কলাকুশলীরা অস্বস্তিতে পড়তেন। অনেক সময়ই শ্যুটিং ক্যানসেল করতে হয়। এমন পেশাগত আচরণ কিছুতেই সহ্য করতে পারেননি শাহরুখ । ফলে ঐশ্বর্য -সলমনের সমস্যার জেরে শেষমেশ ছবি থেকে বাদ পড়েন অ্যাশ। এখানেই থেমে থাকেনি গোটা বিষয়টি।

পর পর ছবি থেকে বাদ যান অ্যাশ!

পর পর ছবি থেকে বাদ যান অ্যাশ!

ওই ঘটনার কথা মনে রেখে শাহরুখ খান তাঁর পর পর ছবি থেকে কার্যত ঐশ্বর্যকে বাদ দিয়ে দেন। একথা নিয়ে বলিউডে বহু গুঞ্জন হয়েছে। একবার সিমি গেরওয়ালের শোতে এই নিয়ে প্রশ্নও করা হয় অ্যাশকে। উল্লেখ্য, দেবদাস, জোশ , মহব্বতেঁর মতো ফিল্মে অভিনয়ের পর ' ইশক কমিনা' গানেও অ্যাশ -শাহরুখ জুটিকে দেখা যায়। তবে এর বাদে সেভাবে অ্যাশ-শাহরুখকে দেখা যায়নি। এই নিয়ে সিমি গেরোয়ালের শোতে ঐশ্বর্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'আমি এর উত্তর কীভাবে দেব?' তিনি শোতে জানান যে, একসঙ্গে শাহরুখ ও তাঁর বহু ফিল্মে অভিনয়ের কথা চললেও তা হয়নি। অ্যাশ জানান তাঁর কাছে এর উত্তর কোনও দিনও ছিল না।

মুখ খোলেন অ্যাশ

মুখ খোলেন অ্যাশ

ওই সাক্ষাৎকারেই ঐশ্বর্য বলেন, যখন আপনি কোনও ঘটনার কারণ বা ব্যাখ্যা জানতে পারেন না, তখন আপনি বিভ্রান্ত হয়ে পড়েন। কষ্ট পান। যদি কেউ মনে করে কোনও ঘটনার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বা কারণ জানানো প্রয়োজন, তাহলে তিনি নিজেই আপনাকে জানাবেন। একই সঙ্গে ঐশ্বর্য জানিয়ে ছিলেন যে, 'আমি কোনও দিনও কারোর কাছে গিয়ে উত্তর চাইব না।' ঐশ্বর্য সাফ জানিয়েছিলেন যে, শাহরুখের সঙ্গে তাঁকে একই ছবিতে দেখা যায়নি , এর সিদ্ধান্ত তিনি নেননি। এই নিয়ে তিনি নিজের মনে অনেক কিছু ভেবেছিলেন, নিজেকে প্রশ্নও করেছিলেন, তবে কারোর কাছে উত্তর জানতে যাননি।

'চলতে চলতে'র সেট-এ কী হয়েছিল?

'চলতে চলতে'র সেট-এ কী হয়েছিল?

শোনা যায়, শাহরুখ ও ঐশ্বর্যকে নিয়ে চলছিল 'চলতে চলতে' ছবির শ্যুটিং। একটি গানের দৃশ্যের শ্যুটিং এর পর পুনে থেকে মালশেট এর দিকে যাচ্ছিল গোটা টিম। সেই সময়, সেট-এ আসেন সলমন। তাঁর সঙ্গে ঐশ্বর্যর প্রবল সংঘাত শুরু হয়। ঝগড়া চলে বহু ঘণ্টা ধরে। এমনই তথ্য উঠে আসে বলিউডের গুঞ্জনে। সলমনকে কিছুতেই তখন থামানো যাচ্ছিল না। শেষে পরিস্থিতি বেগতিক দেখে শ্যুট বন্ধ করা হয়। পরে ঐশ্বর্যই শাহরুখকে জানান, যে অভিনেত্রী হিসাবে কিং খান ছবিতে তাঁকে রাখতে চান কি না। পরে দেখা যায়, অ্যাশের জায়গায় ছবিতে আসেন রানি। এরপর থেকে অ্যাশ-শাহরুখ জুটি দেখা যায়নি।

ক্ষমা চান শাহরুখ

ক্ষমা চান শাহরুখ

পরবর্তীকালে ঐশ্বর্যর অপেশাদারি মনোভাবের কারণেই শুধু অ্যাশকে সরিয়ে দেওয়া নিয়ে অস্বস্তি প্রকাশ করেন শাহরুখ। তিনি বলেন, 'যে দোষ কেউ একজন করেননি তাঁর সঙ্গে কোনও প্রজেক্ট শুরু করে তাঁকে বাদ দেওয়াটা খুবই কঠিন কাজ।এটা খারাপ হয়েছিল, অ্যাশ আমার ভালো বন্ধু। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি ভুল করেছিলাম। তবে একজন প্রযোজক হিসাবে যা হয়েছিল , তা ভেবে করা হয়েছিল। আমি অ্যাশের কাছে ক্ষমা চাই। ' এদিকে, শোনা যেত ঐশ্বর্য যে নায়কের সঙ্গেই অভিনয় করতেন তাঁকে নিয়ে জটিলতা থাকত সলমনের মনে। সেই থেকেই দুই লাভ বার্ডের ঝগড়া সমস্যা তৈরি হত। এরফলে এককালে ঐশ্বর্যের কেরিয়ারে ব্যাপক প্রভাব পড়তে থাকে। যা নিয়ে শাহরুখ একটা সময় বিপাকে পড়লেও পরে ক্ষমা চেয়ে নেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+