ডাক্তারি নয় অভিনয়ে ঝোঁক বেশি, বলিউডে পা রাখতে চলেছেন সচিন কন্যা সারা?
বলিউড তারকা কন্যাদের পাশাপাশি গ্ল্যামারের দিক থেকে কোনও অংশে কম নন ভারতীয় ক্রিকেট লেজেন্ড সচিন তেন্ডুলকরের মেয়ে সারা। এবার সেই সারা বলিউডে অভিনয় করতে চান।

এক রিপোর্ট অনুযায়ী, সারা অভিনয় করতে বিশেষভাবে আগ্রহী এবং তিনি বলিউডে আত্মপ্রকাশ করতে ইচ্ছুক। ক্রিকেট তারকা–কন্যা সারা ইতিমধ্যেই তাঁর অভিনয়ের প্রতি আগ্রহকে প্রকাশ করেছেন। ২৪ বছরের সারা অভিনয় শিখেছেন এবং তিনি কিছু মডেলিং ক্যাম্পেনিংয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডে সেলফ পোট্রেট যা ভারতে এক্সক্লুসিভ ই–কমার্সে আজিও লিউস্কে পাওয়া যায়। সারা তাঁর মেডিক্যাল নিয়ে পড়াশোনা লন্ডন ইউনিভার্সিটিতে করছেন। তবে সারা মায়ের মতো চিকিৎসক নন বরং গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজেকে প্রতিষ্ঠা করতে চান।
অন্যান্য তারকা কন্যাদের দিকে যখন সকলের নজর, তখন সারা তাঁর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হতচকিত করতে পারেন। সারা খুবই প্রতিভাবান এবং তিনি যেটাই করুক না কেন অভিভাবক হিসাবে সচিন ও অঞ্জলি সেই সিদ্ধান্ত সমর্থন করবেন। এর আগে শোনা গিয়েছিল যে সারা শাহিদ কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখবেন। যদিও সচিন এই গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন যে তাঁর মেয়ে সারা এখন পড়াশোনা করছেন এবং সিনেমায় অভিনয়ের খবর একেবারে ভিত্তিহীন।
তবে সারা তেন্ডুলকর নিজের মডেলিং কেরিয়ারে অভিষেক ঘটান ৷ তিনি সেলফ পোট্রেটের সঙ্গে ফটোশ্যুট করেছেন ৷ ডিসেম্বর মাসে সারার এই লুকে চমকে যান সকলেই ৷ সারা তেন্ডুকর অঞ্জলি তেন্ডুলকর এবং সচিন তেন্ডুলকরের বড় সন্তান ৷ মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে নিজের পড়াশুনো শুরু করেন ৷ স্কুলের পড়াশুনো শেষে তিনি লন্ডনে পড়াশুনো করতে যান এবং সেখানে তিনি ডাক্তারি নিয়ে পড়াশুনো করছেন। সারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর নানান ধরনের গ্ল্যামারস ছবিতে ভরপুর।












Click it and Unblock the Notifications