শ্বশুর বাড়ির চাপ নাকি 'ফ্যামিলি ম্যান ২'ই সামান্থার পরিবারে ভাঙনের নেপথ্য কারণ! 'ডিভোর্স' ঘিরে নানা গুঞ্জন
শ্বশুর বাড়ির চাপ নাকি 'ফ্যামিলি ম্যান ২'ই সামান্থার সুখের পরিবারে ভাঙনের নেপথ্য কারণ! 'ডিভোর্স' ঘিরে বহু গুঞ্জন
এই বিবাহ বাসর যেন ছিল এক স্বপ্ন সুন্দর বিয়ে! ডেস্টিনেশন ম্যারেজে তাক লাগানো ভেন্যু, তাবড় সেলেবদের বিয়েতে আমন্ত্রণ এরপর জাঁকজমকের সমারোহের ছবি, সোশ্যাল মিডিয়া ঘিরে চার বছর আগে সামান্থা ও নাগা চৈতন্যের বিয়ের খবর নজর কেড়েছিল সকলের। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই তাবড় তারকাদের বিয়ে ঘিরে ফ্যানকূল কার্যত বেশ উত্তেজিত ছিল। তবে চার বছর পর সেই স্বপ্নসুন্দর ছবিতে ধরে ভাঙন। গতকালই সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার নাগার্জুনের পুত্র নাগাচৈতন্য ও 'ফ্যামিলি ম্যান ২' খ্য়াত সামান্থা রুথ প্রভু নিজেদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন। এই হাইভোল্টেজ বিবাহ বিচ্ছেদের নেপথ্যে কোন কারণ রয়েছে তা ঘিরে বহু দিন ধরেই চলেছে বহু জল্পনা। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ইস্যুকে 'কারণ' হিসাবে দেখা হচ্ছে এই বিয়ে ভাঙার ঘটনায়।

স্টার পরিবারে এক সাধরাণ মেয়ের বিয়ে
বহুদিন ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘিরে চলছিল জল্পনা। তবে তাতে সেভাবে সায় দেননি সামান্থা। এদিকে, জানা যায়, ততদিনে ডিভোর্সের রাস্তা থেকে সামান্থাকে সরিয়ে আনতে বহুবার বোঝানোর চেষ্টা করে সুপারস্টার নাগার্জুনের পরিবার। এদিকে, সাধারণ এক পরিবারের মেয়ে সামান্থার সঙ্গে তারকা খচিত পরিবার নাগাচৈতন্যের সম্পর্কে একাধিক ফ্যাক্টর বিচ্ছেদের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে দুই পরিবারে সামান্থাকে ঘিরে কিছু সমস্যা তৈরি হয়েছিল বলেও জানা গিয়েছে।

'ফ্যামিলি ম্যান ২' ই কি ভাঙল সামান্থার 'ফ্যামিলি'!
সামান্থা ও নাগা চৈতন্যের বিচ্ছেদের জেরে একাধিক জল্পনার খবর উঠে আসতে শুরু করেছে। কয়েকদিন আগে থেকেই দেখা যাচ্ছে যে, সামান্থা রুথ প্রভু নিজের নাম থেকে 'এস' রেখে 'অক্কিনেনি' পদবী সরিয়ে দিয়েছেন। এই অক্কিনেনি তাঁর শ্বশুরবাড়ির পদবী। জানা যাচ্ছে 'ফ্যামিলি ম্যান ২' সিরিজে সামান্থার তাক লাগানোর পারফরম্যান্সে যখন তামাম গুগ্রাহীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ , তখন থেকেই সামান্থার পরিবারের ভাঙন শুরু হয়। বহু গুঞ্জনের খবর অনুযায়ী, সামান্থার নাম ডাক গ্ল্যামার ওয়ার্ল্ডে বেশি হয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে পরিবারে। এই নাম ডাক 'ফ্যামিলি ম্যান ২' তেও যে তিনি আরও বেশি করে কুড়িয়ে নিয়েছেন , তা বলা বাহুল্য।

শ্বশুরবাড়ির চাপই কি সামান্থার কঠিন সিদ্ধান্তের কারণ?
শোনা যাচ্ছে, নাগার্জুনের স্ত্রী অর্থাৎ সামান্থার শাশুড়ি অমলার সঙ্গে সামান্থার জটিলতা তৈরি হয়। বারবার কেরিয়ারের দিকে ফোকাস করতেই সামান্থা বদ্ধপরিকর হচ্ছিলেন। সেখানে তাঁর স্বামী নাগাচৈতন্যের পরিবার সামান্থার গ্ল্যামারাস ফিল্মে অভিনয়কে খুব একটা সহজে মেনে নিতে পারছিলেন না। আর সেই জায়গা থেকেই এই ডিভোর্সের ভাবনার সূত্রপাত। সামান্থার কেরিয়ার নিয়েই দুই তরফে সংঘাত বলে জানা যায়। গুঞ্জনে এমনই বহু তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে, সামান্থা ও নাগা চৈতন্য একটা সময় সন্তানের বিষয়েও ভাবনা চিন্তা শুরু করেছিলেন। সেই জায়গা থেকে সরে এসে সামান্থার কেরিয়ারের দিকে ঝুঁকে যাওয়া নিয়েই সংঘাত চরমে ওঠে।

ডিভোর্সের চিন্তাভাবনার পরও..
এদিকে, নাগাচৈতন্য ও সামান্থা যখন ডিভোর্স নিয়ে ভাবনা চিন্তা শুরুও করেছিলেন, তখন তা আটকে দেওয়ার জন্য চেষ্টা করেন পরিবারের সকলে। বহুবার পরিবার তাঁদের নিয়ে আলোচনায় বসে। জানা গিয়েছে, এই ডিভোর্সের ক্ষেত্রে একটি হাইপ্রোফাইল টাকার অঙ্ক সামনে আসতে পারে। যদিও দক্ষিণী সুন্দরী অভিনেত্রী তা নস্য়াৎ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ডিভোর্সের কোনও মোটা অঙ্কের খরপোশ তিনি নেবেন না। এক স্বপ্নসুন্দর বিয়ের চার বছরের মধ্যে তা ভেঙে যাওয়ার ঘটনার পর পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications