বিয়ে নয়, প্রেমে বিশ্বাসী! মেয়েদের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য মালাইকার, কী ঘটেছে তাঁর জীবনে?
ফিটনেস হোক কিংবা ব্যক্তিগত জীবন! দুই দিক থেকেই সব সময়ের জন্য চর্চার কেন্দ্রে থাকেন মালাইকা অরোরা। বয়স হয়েছে ৫২ বছর। তবুও আজও ফিটনেসের দিক থেকে তিনি অনেক কম বয়সি অভিনেত্রীদের টেক্কা দেন। আবার তাঁর ব্যক্তিগত জীবনও বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। কখনও প্রেম, কখনও বিচ্ছেদ, কখনও আবার নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন। এবার নিজের বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে খোলাখুলি ভাবে কথা বললেন মালাইকা।
মাত্র ২৫ বছর বয়সে অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে করেছিলেন মালাইকা। এক পুত্রসন্তানও রয়েছে তাঁদের। তবে তাঁদের সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বেশ কিছু বছর পর দু'জনের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর আরবাজ খান আবারও বিয়ে করেন। অন্যদিকে আবার, মালাইকা দীর্ঘদিন ধরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে তিনি সেই সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মালাইকা নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন যে, খুব কম বয়সে বিয়ে করা একদমই উচিত নয়। তাঁর মতে, মেয়েদের আগে জীবনটা ভালো করে দেখা, বোঝা এবং নিজের মতো করে দাঁড়ানো দরকার। কম বয়সে বিয়ে করাকে তিনি নিজের জীবনের 'ভুল' বলেই উল্লেখ করেছেন। অন্যদের অনুরোধ করেছেন যে, অন্যরা যেন সেই ভুল না করেন।
মালাইকা বলেন যে, বিয়ের আগে একজন মানুষকে আর্থিক এবং মানসিকভাবে স্বনির্ভর হওয়া খুবই দরকার। তাঁর কথায়, বিয়ের জীবন থেকে অনেক সুন্দর মুহূর্ত তিনি পেয়েছেন। সবচেয়ে ভালো দিক ছিল, কম বয়সে মা হতে পেরেছিলেন তিনি। কিন্তু পাশাপাশি তিনি মনে করেন যে, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনকে একটু উপভোগ করা উচিত। পাশাপাশি, নানা অভিজ্ঞতা অর্জন করাও সমানভাবে প্রয়োজন।

নিজের বিচ্ছেদ নিয়েও অকপট মালাইকা। তিনি জানান যে, বিয়েতে তাঁর বিশ্বাস আছে, কিন্তু তার মানে এই নয় যে বিয়েই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য হবে। তিনি জানিয়েছেন যে, বর্তমানে তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট, নিজের মতো করে বাঁচছেন, কাজ করছেন, ভালো আছেন। মালাইকা আরও বলেন যে, ভালোবাসার ধারণাটা তাঁর খুব প্রিয়। তিনি যেমন ভালোবাসা পেতেও চান, সেরকম আবার ভালোবাসা দিতে চানও।
তবে এখনই আবার বিয়ে করার মতো মানসিক জায়গায় তিনি নেই। তাঁর কথায়, যদি ভবিষ্যতে এমন কোনও পরিস্থিতি আসে, তখন দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে তিনি তাঁর বর্তমান জীবন নিয়েই খুব খুশি আছেন। সুন্দর সম্পর্ক গড়ে তুলতে তিনি প্রস্তুত, তবে বিয়ের সিদ্ধান্ত নিতে নয়।
সব মিলিয়ে, মালাইকার বক্তব্যে একথা স্পষ্ট যে, জীবনকে নিজের শর্তে বাঁচা, নিজেকে আগে গুরুত্ব দেওয়া এবং তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications