Sidharth Kiara Pregnancy: বিয়ের চারমাসের মধ্যেই প্রেগনেন্ট কিয়ারা! প্রকাশ্যে নাকি 'বেবিবাম্পে'র ছবি
Sidharth Kiara Pregnancy: চলতি বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। একেবারে ধূমধাম করে দুজনের বিয়ে হয়। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে এই বিয়ে হয়।
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারার ( Sidharth Kiara Pregnancy) বিয়ে উপলক্ষ্যে একেবারে সাজিয়ে তোলা হয় এই প্রাসাদ। যদিও বিয়ের পর হানিমুনে যাওয়ার সুযোগ মেলেনি দুজনেরই। শুটিংয়ের চাপে বিয়ের কয়েকদিনের মধ্যেই কাজে ফেরেন বলিউডের এই জুটি।

সিদ্ধার্থ এবং কিয়ারার হাতে একাধিক ছবির কাজ আছে। তবে সামনেই মুক্তি পেতে চলেছে 'সত্য প্রেম কি কথা'। আর সেই ছবির জোরদার প্রমোশন করছেন কিয়ারা। সোস্যাল মিডিয়া তো বটেই, একেবারে ময়দানে নেমে প্রচার করছেন অভিনেত্রী।
তেমনই ছবির প্রচারের জন্যে জয়পুরে যান কিয়ারা। সঙ্গে ছিলেন ছবির হিরো কার্তিক আরিয়ান। অনুষ্ঠানের বেশ কিছু ছবি এবিং ভিডিও প্রকাশ্যে এসেছে। আর সেই ছবি সামনে আসতেই জল্পনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন কিয়ারা নাকি প্রেগনেন্ট! জামার মধ্যে দিয়ে নাকি স্পষ্ট বেবি বাম্পও।
প্রচারের দিন কমলা ব্রালেটের সঙ্গে রং মিলিয়ে ব্লেজার এবং ট্রাউজার্স পরেছিলেন কিয়ারা। আর সেই পোশাক পরে ছবি সামনে আসতেই যাবতীয় ( Sidharth Kiara Pregnancy) গুঞ্জন। হৈচৈ বেঁধে গিয়েছে একেবারে। বিশেষ করে বিয়ের চারমাসের মধ্যেই প্রেগনেন্ট কিয়ারা! তা নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চা।
এমনকি এই বিষয়ে অনেকে লেখালিখে করতেও শুরু করে দিয়েছেন। যদিও এই বিষয়ে সিড-কিয়ারার তরফে কিছু জানানো হয়নি। সম্প্রতি অভিনেত্রী কিয়ারা তাঁর দাম্পত্য জীবন নিয়ে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে বিয়ে থেকে শুরু করে প্রেম! সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন।
কিয়ারা বলছেন, সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে। ভালোবেসে দুজনে বিয়ে করেছি। আমি খুবই ভাগ্যবান যে আমার এমন বিয়ে হয়েছে। এমনকি সিদ্ধার্থ স্বামী হলেও সবথেকে বড় বন্ধু বলে সেই সাক্ষাৎকারে জানিয়েছেন কিয়ারা। এমনকি তাঁর জীবনে যে সিদ্ধার্থ সবকিছু তাও গোপন করেননি অভিনেত্রী।












Click it and Unblock the Notifications