তৃতীয় বিয়ের আগে আইবুড়ো ভাত, শ্রীময়ীকে পাশে নিয়ে মহাভোজ কাঞ্চনের
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরে ফের বিয়ের পিঁড়িতে কাঞ্চন মল্লিক। তৃতীয়বারের জন্য শুভদৃষ্টি হতে চলেছে কাঞ্চন মল্লিকের। শ্রীময়ীর অবশ্য এটা প্রথম বিয়ে। সেকারণে একটু বেশি করেই এক্সাইটেড অভিনেত্রী।
তৃতীয়বার আনুষ্ঠানিক বিয়ে সারার আগে কাঞ্চন মল্লিককে আইবুড়ো ভাত খাওয়ালেন তাঁর ঘনিষ্ঠরা। পাশে অবশ্যই ছিলেন শ্রীময়ী চট্টোরাজ। কাঞ্চনের তিন নম্বর আইবুড়ো ভাত হলেও শ্রীময়ীর এটা প্রথম বার। তাই ইনস্টা পোস্টে ছবি দিয়ে শ্রীময়ী একটু বেশিই উৎসাহিত হয়ে উঠেছিলেন।

পিংকির সঙ্গে সম্পর্কে থাকতে থাকতে শ্রীময়ীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল কাঞ্চন মল্লিকের। সেই নিয়ে পিংকির সঙ্গে সুখী দাম্পত্য জীবনে চিড় ধরতে শুরু করে। অনেক চেষ্টা করেই পিংকি সংসার টিকিয়ে রাখতে পারেননি। শেষে কাঞ্চনের সঙ্গা পাকাপাকি বিচ্ছেদে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং বাপের বাড়িতে এসে থাকতে শুরু করেছিলেন তিনি। ছেলেকে নিয়ে একাই থাকছেন এখন তিনি।
এরই মাঝে জানুয়ারি মাসে পাকাপাকি আইনি বিচ্ছেদ হয়ে যায় পিংকি এবং কাঞ্চনের। তারপরে আর বিন্দু মাত্র দেরি করেননি কাঞ্চন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিনে শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়েটা সেরে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ছবিও শেয়ার করেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। এবার ৬ মার্চ তাঁরা মার্চ তাঁরা আনুষ্ঠানিক বিয়ে সারছেন। তার কার্ডও ছাপানো হয়ে গিয়েছে।
বিয়ের আগে আইবু়ড়ো ভাতটাই সেরে নিয়েছেন তাঁরা। শ্রীময়ীর ঘনিষ্ঠরা মিলে আয়োজন করেছিলেন আইবুড়ো ভাতের। কাঞ্চনের ক্ষেত্রে আইবূুড়ো ভাত আক্ষরিক অর্থে না হলেও শ্রীময়ীর আইবুড়ো ভাতই ছিল। কাঁসার থালায় একেবারে পঞ্চব্যঞ্জনে সাজিয়ে রজনীগন্ধার মালা পরিয়ে আইবু়ড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। বেশ সেলিব্রেশন করেই আইবুড়ো ভাত সেরে নিয়েছেন তাঁরা।
এদিকে বিচ্ছেদ এবং কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে নিয়ে বিশেষ কিছু মন্তব্য করতে নারাজ পিংকি। তিনি এখন নিজের ছেলে আর কাজের দিকেই মন দিতে চান বলে জানিয়েছেন। পিংকি জানিয়েছেন কাঞ্চনের কাছ থেকে বিচ্ছেদের সময় তিনি যে টাকা নিয়েছেন সেটা পুরোটাই তাঁর ছেলের। সেকারণে সেটা তিনি সঞ্চয় করে রেখে দিয়েছেন ছেলের জন্য।












Click it and Unblock the Notifications