দীপিকার আগেই কি অন্তঃসত্ত্বা হয়েছেন ক্যাটরিনা, লন্ডনে অভিনেত্রীর ভিডিও ঘিরে জোর জল্পনা নেটপাড়ায়
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। গতকাল রণবীর সিংয়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন তিনি। সেখানে স্পষ্ট বোঝা গিয়েছে তাঁর বেবিবাম্প। দীপিকাকে যত্ন করে বুথে নিয়ে গিয়েছিলেন রণবীর সিং। গাড়ি থেকে নামানো থেকে বুথে নিয়ে যাওয়া আবার গাড়িতে নিয়ে আসা সবতেই রণবীর সিং দীপিকার হাত ধরে ছিলেন।
এই বছরেই তাঁদের কোল আলো করে আসবে সন্তান। এদিকে এরই মাঝে আবার ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মাথাচারা দিয়ে উঠেছে। এখন লন্ডনে রয়েছেন অভিনেত্রী। কয়েকদিন আগে ভিকি কৌশলের জন্মদিন ছিল। সেদিন ভিকিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনটি হার্ট সাইনের ইমোজি শেয়ার করেছিলেন ক্যাটরিনা।

তাই নিয়ে দুয়ে দুয়ে চার করলে নেটিজেনরা সময় নেননি। তাহলে কি ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন এই নিেয় জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এরই মাঝে আবার লন্ডনে ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের রাস্তায় হেঁটে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। লন্ডনের ব্যস্ত রাস্তায় তাঁদের দেখা গিয়েছে।
সেই বিডিওতে দেখা গিয়েছে ওভার সাইস কোট পরে রয়েছেন ক্যাটরিনা এবং ভিকি তাঁকে আগলে নিয়ে যাচ্ছেন। তারপরেই ক্যাটরিনার মা হওয়ার জল্পনা মাথা চারা দিয়েছে। তাহলে কি দীপিকার আগেই ক্যাটরিনা মা হতে চলেছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ দীপিকাকে এখনও অতটা ওভার সাইজ পোশাকে দেখা যায়নি। ক্যাটরিনা এতো ওভার সাইজ পোশাক পরছেন কেন।
প্রসঙ্গত উল্লেখ্য টাইগার-থ্রি এবং বিজয় সেতুপতির সঙ্গে করা সিনেমার পরে আর কোনও ছবিতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে। তারপর থেকে লন্ডনেই রয়েছেন। মাঝে মধ্যেই সেখানে উড়ে যাচ্ছেন ভিকি কৌশল। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। যদিও ভিকি কৌশল এবং অভিনেত্রী কেউ এই নিয়ে কোনও কথা বলেননি।












Click it and Unblock the Notifications