Bollywood: রাজ কাপুরের ভাইয়ের সঙ্গে সম্পর্ক? বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছিল নাকি এই বলি তারকার
সম্পর্ক নিয়ে কানাঘুসো বলিউডে আজকের নয়। কয়েক দশক আগেই এই কানাঘুঁসোর শিকার ছিলেন অনেক তারকাই। তেমনই একটি অভিজ্ঞতার কথা জানালেন বর্ষিয়ান অভিনেত্রী আশা পারেখ। আরবাজ খানের টক শোয়ে আশা পারেখ শাম্মি কাপুরের সঙ্গে তাঁর বিয়ের গুজব নিয়ে কথা বলেছিলেন।
সেখানে অভিনেত্রী বলেছিলেন, বলিউড জুড়ে ছড়িয়ে পড়েছিল তাঁর সঙ্গে নাকি শাম্মি কাপুরের বিয়ে হয়ে গিয়েছে। সেসময় তাঁরা মহাবালেশ্বরে শ্যুটিং করছিলেন। পরিচালক ওম প্রকাশ ছিলেন এই গুজব ছড়ানোর আসল কারিগর। তিনি এবং শাম্মি কাপুর যোগ সাজস করে এই গুজব ছড়িয়েছিল। সেসময় পুরো দস্তর প্রেম করতেন শাম্পি কাপুর।

নাসির হুসেনের পার্টিতে ওম প্রকাশজি রীতিমতো ঘোষণা করে দিয়েছিলেন যে শাম্পি কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে। তাতে সায় দিয়েছিলেন তিনিও। সেখানে একজন পেজ থ্রি সাংবাদিকও ছিলেন। তারপরে আর সেই খবর ছ়ড়াতে সময় লাগেনি।আশা পারেখ জানিয়েছিলেন এটা যে গুজব সত্যি নয় সেটা যেন তিনি কাউকে না বলেন।
শাম্মি কাপুরের সঙ্গে একাধিক হিট ছবি করেছেন আশা পারেখ। তিসরি মনজিল. পাগল কহিকা, দিল দেকে দেখো, জওয়ান মহব্বত, কোরা কাগজ, কঙ্গনের মতো ছবি পরিচালনাও করেছিলেন আশা পারেখ। কিন্তু শাম্মি কাপুর তখনও অভিনয় জারি রেখেছিলেন। ২০১১ সালে তামাশা ছবিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। নয়না দেবীকে বিয়ে করেছিলেন শাম্মি কাপুর। আশা পারেখ কিন্তু বিয়ে করেননি।
বিয়ে না করেই কাটিয়ে দিলেন জীবন। তাহলে কি সত্যিই শাম্মি কাপুরকে মনে মনে ভালবেসে ফেলেছিলেম আশা পারেখ। সেটা প্রশ্নই থেকে গেল। তবে সেটা যে একটা গুজব ছড়িয়েছিল সেটা পরিষ্কার করে দিয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী।












Click it and Unblock the Notifications