Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সইফ আলির ছুরিকাঘাত থেকে রণবীরের কান্তরা মিমিক্রি, ২০২৫-এ বিনোদন জগতের সবচেয়ে বড় বিতর্ক কোন গুলি? জানুন

বছরের শেষ লগ্নে বিনোদন জগতে ঘটে যাওয়া কিছু বড় বড় বিতর্কগুলি আবারও সামনে এসেছে। চলুন, ২০২৫ সালের সবচেয়ে বড় বিতর্কগুলি সংক্ষেপে দেখে নেওয়া যাক।

-

কঙ্গনা রানাউত (Kangana Ranaut)-এর ইমার্জেন্সি (Emergency) সিনেমা: কঙ্গনা রানাউতের রাজনৈতিক সিনেমাটি বাংলাদেশে নিষিদ্ধ হয়। ভারতে রাজনৈতিক পক্ষপাত শুরু হয় এবং অনেকেই বলেন সিনেমাটির ইতিহাস ভুল দেখানো হয়েছে। সেই অভিযোগেই বিক্ষোভ দেখা দেয়।

পাকিস্তানি শিল্পীদের ওপর পুনরায় নিষেধাজ্ঞা: পাহেলগাম হামলার পর থেকেই পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করা ছবিগুলি আটকে যায়। ফাওয়াদ খান অভিনীত এক ছবির মুক্তি বাতিল হয়ে যায় এবং দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)-এর সরদার ৩ (Sardaar Ji 3)-এও একই কারণে ঝামেলা শুরু হয়।

অনুরাগ কাশ্যপ(Anurag Kashyap)-এর মন্তব্য নিয়ে বিতর্ক: জাতপাত প্রসঙ্গে অনলাইনে তর্কের জেরে কাশ্যপ ব্রাহ্মণ সম্প্রদায়কে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করলে তা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায়। বিভিন্ন জায়গায় এফআইআরও দায়ের হয়।

বাবিল খান (Babil Khan)-এর আবেগঘন ভিডিও: সমাজমাধ্যমে কান্নাজড়িত এক ভিডিয়োতে বাবিল বলিউডকে ভুয়ো এবং অভদ্র বলে সমালোচনা করেন। সেই ভিডিয়োতে বেশ কয়েকজন শিল্পীর নাম উল্লেখ করায় আলোচনার ঝড় ওঠে।

সইফ আলি খান (Saif Ali Khan)-এর উপর হামলা: মুম্বাইয়ের বাড়িতে চোরের সঙ্গে সংঘর্ষের কারণে সাইফ আহত হন। ঘটনাটি চলচ্চিত্র জগতের ভেতর ও বাইরে বড় আলোচনার জন্ম দেয়।

স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও পলাশ মুছল(Palash Muchhal) বিয়ের ভেঙে যাওয়া: বিয়ের কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠান স্থগিত হয়। পরে পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে স্মৃতি নিজেই বিয়ে বাতিল করে দেন।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর বড় ছবিগুলো ছেড়ে দেওয়া: স্পিরিট এবং কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD)- দুই বড় প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার পর কাজের সময়সূচি নিয়ে চলচ্চিত্র শিল্পে নতুন করে বিতর্ক শুরু হয়।

হেরা ফেরি ৩ (Hera Pheri 3)- কে কেন্দ্র করে জটিলতা: ঘোষণার হওয়ার পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর মন্তব্য এবং তারপরে আইনি ঝামেলার কারণে ফের যুক্ত হওয়া, সমস্তটা মিলিয়ে প্রচুর বিতর্ক শুরু হয়।

কমল হাসান (Kamal Haasan)-এর ভাষা মন্তব্য: তামিল বনাম কন্নড় ভাষা নিয়ে কমল হাসানের একটি মন্তব্য দক্ষিণ ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

সামান্থা ও রাজের বিয়ে ঘিরে রহস্য: দম্পতির আচমকা বিয়ের ঘোষণার পর জানা যায় যে, রাজ নাকি এখনো প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। ফলে ঘটনাটি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

রণবীর সিং (Ranveer Singh)-এর 'কান্তারা' মন্তব্য: ঋষভ শেঠির চরিত্রকে 'নারী ভূত' বলে বর্ণনা করার কারণে রণবীর সমালোচনার মুখে পড়েন।

সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) বনাম ছবি নির্মাতারা: আরিয়ান খান পরিচালিত সিরিজে এনসিবি অফিসারকে ইঙ্গিত করে তৈরি করা চরিত্রটিকে মানহানিকর দেখানো হয়েছে। সেই অভিযোগ তুলেই সমীর ওয়াংখেড়ে মামলা দায়ের করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+