১১ বছর একসঙ্গে থাকার পর বলিউডের নামী অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদ! টুইটারে ঘোষিত হল 'ডিভোর্স'
১১ বছরের সম্পর্ক। আর তারপর বিচ্ছেদ। বলিউডে এবার আরও এক অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের খবর এবার প্রকাশ্যে। এবার বিবাহ বিচ্ছেদ অভিনেত্রী দিয়া মির্জার।
১১ বছরের সম্পর্ক। আর তারপর বিচ্ছেদ। বলিউডে এবার আরও এক অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের খবর এবার প্রকাশ্যে। এবার বিবাহ বিচ্ছেদ অভিনেত্রী দিয়া মির্জার। হায়দরাবাদী এই সুন্দরী এদিন নিজেই নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানান সোশ্যাল মিডিয়ায়।

১১ বছরের সম্পর্ক আর গত ৫ বছরের বিবাহিত জীবন পেরিয়ে এবার সাহিল সাঙ্গার সঙ্গে বিবাহ বিচ্ছেদের রাস্তায় হাঁটলেন দিয়া মির্জা। তিনি জানান, ১১ বছরের সম্পর্কের পর তাঁরা মিউটুয়ালি ডিভোর্সের রাস্তায় হাঁটছেন। এই বিবাহা বিচ্ছেদের সিদ্ধান্ত দু'জনের। তবে বিচ্ছেদের পর তাঁরা একসঙ্গে বন্ধুত্বের পছ চলার রাস্তা খোলা রাখছেন বলে টুইটারে ঘোষণা করেন 'রেহনা হ্যয় তেরে দিল মে' অভিনেত্রী।

দিয়া তাঁর এই পোস্ট-এ তাঁর ও সাহিলের সমস্ত বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সারা জীবন বন্ধুবান্ধবরা তাঁদের পাশে থাকার জন্য দিয়া সকলকে ধন্যবাদ জানান। তবে এই বিষয়টি নিয়ে আর কোনও মন্তব্য এই বিষয়ে করা উচিত হবে না , বলে জানান দিয়া।












Click it and Unblock the Notifications