শুভ পরিণয় সম্পন্ন, আইনি বিয়েটা সেরেই ফেললেন কাঞ্জন মল্লিক-শ্রীময়ী, আনুষ্ঠানিক বিয়ে কবে?

গতকালই শোনা গিয়েছিল পরের মাসেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন মল্লিক। রাত পার হতে না হতেই রেজিস্ট্রির খবর প্রকাশ্যে এলো। গতকাল একেবারে শুভদিন মেনে রেজিস্ট্রি করে ফেলেছেন কাঞ্চন-শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় তার ছবিও শেয়ার করেছেন তাঁরা।

গত কয়েকদিন ধরে টলিপাড়ায় চর্চায় রয়েছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। গতকালই শোনা গিয়েছিল পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। খুব শিগগিরই নাকি শ্রীময়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন। সেটা যে এতো তাড়াতাড়ি হয়ে যাবে সেটা অনেকেই আঁচ করতে পারেননি।

Kanchan Mallik marry Shreemoyee

গতকাল রাতেই শুভক্ষণে রেজিস্ট্রেশন করেছেন কাঞ্চন-শ্রীময়ী। অর্থাৎ আইনত বিয়েটা তাঁরা সেরে ফেলেছেন এবার আনুষ্ঠানিক বিয়ের পালা। গতকাল থেকেই আইনত স্বামী-স্ত্রী হয়ে গিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। কাগজে কলমে সই করে মালা বদল করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।

মার্চ মাসেই নাকি আনুষ্ঠানিক ভাবে বিয়েটাও সেরে ফেলবেন তাঁরা। পরিবারের এবং কাছের লোকেদের নিয়ে সেই অনুষ্ঠান করবেন তাঁরা। খুব বেশি দেরি নেই ফাল্গুন মাসের মধ্যেই তাঁরা বিয়ের অনুষ্ঠান সেরে নেবেন বলে জানা গিয়েছে। কাগুজে বিয়েতে বেশ খোস মেজাজে দেখা গিয়েছে নবদম্পতিকে। লাল শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন লাল রঙের একটি পাঞ্জাবি। একেবারে রংমিলান্তি।

এর আগে ২ বার বিয়ে হয়েছিল কাঞ্চনের কিন্তু দুটি বিয়ে টেকেনি বেশিদিন। দ্বিতীয় বিয়ে করেছিলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। সাবিত্রি মুখোপাধ্যায়ের নাতনি হন পিঙ্কি। পিঙ্কির সঙ্গে কাঞ্চের একটি সন্তানও রয়েছে। শ্রীময়ী তাঁদের দুজনেরই বন্ধু ছিলেন। প্রায়ই তাঁদের বাড়িতে যাতায়াত করতেন শ্রীময়ী। এমনকী তাঁদের ছেলের জন্মদিনেও দেখা গিয়েছিল পিঙ্কিকে। কিন্তু শ্রীময়ীর সঙ্গে হঠাৎ করে কাঞ্চনের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসতেই সংসারে অশান্তি শুরু হয়েছিল। শেষে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিলেন পিঙ্কি।

প্রায় বছর খানেক ধরে বিচ্ছেদের মামলা চলছিল। শোনা গিয়েছে গত ১০ জানুয়ারি নাকি কাঞ্চনের সঙ্গে পিঙ্কির বিবাহ বিচ্ছেদ হয়ে িগয়েছে। মোটা টাকার বিনিময়ে কাঞ্চনকে ডিভোর্স দিয়েছেন পিঙ্কি। তারপরেই শোনা যাচ্ছিল আগামী মাসেই নাকি কাঞ্চন ফের বিয়ের পিঁড়িতে বসছেন। সেখবর সত্যি। তবে কাগুজে বিয়েটা আগেই সেরে ফেললেন তাঁরা। একেবারে ভালোবাসার দিয়ে তাঁদের রেজিস্ট্রেশন হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দম্পতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+